| ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

এই মাত্র পাওয়াঃ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রশিদ খানদের মাষ্টার থর্প

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ১১ ১২:৪৩:৪৬
এই মাত্র পাওয়াঃ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রশিদ খানদের মাষ্টার থর্প

তবে অবাক করা বিষয় হল, এতো সব কিছু হাওয়ার পরে ৫২ বছর বয়সী এই ইংলিশ ক্রিকেটারের বর্তমান অবস্থা এখনও জানা যায়নি। তাঁর অসুস্থতার কথা জানিয়েছে প্রফেশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (পিসিএ)। থর্পের পারিবারিক সূত্রে তাঁরা বিষয়টি নিশ্চিত হয়।

তবে হাসপাতালে কেমন রয়েছেন সেটি জানা যায়নি পারিবারিক গোপনীয়তার কারণে। এক বিবৃতিতে পিসিএ জানায়,

“গ্রাহাম থর্প সম্প্রতি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন এবং হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এই পর্যায়ে তার অবস্থা অস্পষ্ট এবং এই সময়ে আমাদের তার ও তার পরিবারের গোপনীয়তা রক্ষা করার অনুরোধ রইল। গ্রাহাম ও তাঁর পরিবার আমাদের ভাবনায় আছেন।”

ইংল্যান্ডের জার্সি গায়ে ১০০টি টেস্ট ম্যাচ খেলেছেন থর্পে। এই শ’খানেক টেস্টে ৪৪.৬৬ গড়ে করেছেন ৬৭৪৪ রান। নামের পাশে রয়েছে ১৬টি সেঞ্চুরিও। অভিষেক টেস্টেই ট্রেন্ট ব্রিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১১৪ রানের অপরাজিত ইনিংস খেলে চমকে দিয়েছিলেন থর্প।

১০০ টেস্টের পাশাপাশি ৮২টি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচও খেলেছেন তিনি। ২০০৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর কোচিং প্যানলের সঙ্গে কাজ শুরু করেন থর্প। অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে কোচিং প্যানেলে কাজ করার পর যুক্ত হন ইংল্যান্ড দলের সঙ্গে।

ইংল্যান্ড দলের হয়ে সহকারী কোচ ও ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেন তিনি। তবে সর্বশেষ অ্যাশেজে দলের ব্যর্থতার পর ছাটাই মিশনে নামে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

ওই তালিকায় ছিল থর্পের নামও। তবে ইংল্যান্ডের দায়িত্ব হারানোর পর গত মার্চে আফগানিস্তান দলের হেড কোচের দায়িত্ব পেয়েছেন এই সাবেক ইংলিশ ক্রিকেটার।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের নিলাম ঘিরে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এসেছে একটি অপ্রত্যাশিত খবর। ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-তানজানিয়া ম্যাচ, জানুন ফলাফল

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-তানজানিয়া ম্যাচ, জানুন ফলাফল

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে দারুণ জয় পেয়েছে ব্রাজিল। গ্রুপ ‘আই’-এর দ্বিতীয় ম্যাচে তানজানিয়াকে ১-০ গোলে হারিয়েছে ...

রাত ২ টায় রিয়াল মাদ্রিদ-পিএসভি ম্যাচ; লাইভ যেভাবে দেখবেন

রাত ২ টায় রিয়াল মাদ্রিদ-পিএসভি ম্যাচ; লাইভ যেভাবে দেখবেন

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও নেদারল্যান্ডসের ক্লাব পিএসভি ...