| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

অবশেষে প্রমান হল বাংলাদেশে আর্জেন্টিনার ভক্ত বেশি

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ১০ ১৭:৫৯:০৯
অবশেষে প্রমান হল বাংলাদেশে আর্জেন্টিনার ভক্ত বেশি

আর্জেন্টিনা ম্যাচের টিকিট সবচেয়ে বেশি চাওয়া হচ্ছে। মেসির খেলা দেখতে হুমড়ি খেয়ে পড়ছেন ফুটবল ভক্তরা। এটাই বাংলাদেশের চিত্র।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে ৯ মে সোমবা শেষ দিন পর্যন্ত প্রচুর আবেদন পড়েছে শুধু মাত্র মাঠে বসে কাতার বিশ্বকাপ দেখতে। আর দেশের ফুটবল ভক্তদের চাহিদার শীর্ষে রয়েছে আর্জেন্টিনার ম্যাচের টিকিট।

এ বিষয়ে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ একটি গণমাধ্যমকে বলেছেন, ‘ফিফা আমাদের ধারণা দিয়েছে যে আমরা ২০০ থেকে ২৫০টি টিকিট পেতে পারি। তবে চূড়ান্ত সংখ্যাটা জানা যাবে আগামী ১২ মের পর। এখন পর্যন্ত আমরা আবেদন পেয়েছি ৪৪৭টি। যার মধ্যে অধিকাংশই একের অধিক টিকিট চেয়েছেন। সবচেয়ে বেশি আবেদন পড়েছে আর্জেন্টিনার ম্যাচের টিকিটের জন্য।’

কদিন আগে ফিফা জানায়, প্রায় ২ কোটি ৩৫ লাখেরও বেশি টিকিটের অনুরোধ পেয়েছেন তারা। আর নির্দিষ্ট ম্যাচের হিসাবে যথারীতি বিশ্বকাপ ফাইনালের টিকিটের জন্য সমর্থকদের আগ্রহ সবচেয়ে বেশি। আর তারপরই আর্জেন্টিনার গ্রুপপর্বের ম্যাচগুলোর জন্য টিকিটের চাহিদা তুঙ্গে।

বিশ্বকাপে মেসির আর্জেন্টিনার সি-গ্রুপে প্রতিপক্ষ পোল্যান্ড, মেক্সিকো ও সৌদি আরব। গত বছর কোপা আমেরিকা জিতে লিওনেল স্কালোনির দায়িত্বে থাকা আর্জেন্টিনা শুধু তাদের গ্রুপ জয়ের ফেভারিটই নয়, বিশ্বকাপ জেতার ক্ষেত্রেও অন্যতম দাবিদার। তবে অভিজ্ঞতার বিচারে প্রথম চাকরি হিসেবে আলবিসেলেস্তেদের দায়িত্বে থাকা স্কালোনি বাকি পথটুকু চালিয়ে নিতে পারবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে!

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...