| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

মিরপুরে বানানো হবে আরও ৪টি নতুন উইকেট

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ০৯ ১৫:৩৩:৪১
মিরপুরে বানানো হবে আরও ৪টি নতুন উইকেট

তবে সবার আগে শুরু হবে মিরপুর স্টেডিয়ামের কাজ। মাঠের সেন্টার উইকেটের ওপর চাপ কমানোর জন্য এবং সেন্টার উইকেটেই অনুশীলনের অনুভূতি দেওয়ার জন্য নতুন চারটি উইকেট বানানো হবে মিরপুরে। রোববার সংবাদমাধ্যমে এ কথা জানিয়েছে গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম।

তার ভাষ্য, ‘আগেই বলেছিলাম এই মৌসুমের পরে বিভিন্ন মাঠের উন্নয়ন কর্মকাণ্ডে হাত দেবো। সেই পরিকল্পনা অনুযায়ী আমরা মিরপুরে অনুশীলনের জন্য সেন্টারে চারটা বাড়তি উইকেট তৈরি করতে যাচ্ছি। এই সিরিজটা শেষ হওয়ার পরপরই কাজে হাত দেবো।’

ক্রিকেট বোর্ডের এ সিনিয়র পরিচালক আরও যোগ করেন, ‘আপনারা জানেন, এখানে বিভিন্ন সময় জাতীয় দল ও অন্যান্য দল অনুশীলন করে থাকে। তাতে আমাদের যে সেন্টারে ৮টি উইকেট আছে সেগুলোর ওপর অনেক চাপ পড়ে। তাই লোকাল খেলায় আমরা ভালো উইকেট দিতে পারি না। তাই দুই দিকে ১৬ ফিট করে আরও ৪টা উইকেট আমরা করবো। যেটা অনুশীলনের জন্য ব্যবহৃত হবে।’

এসময় মাহবুব আনাম আরও জানান, রাতে ফ্লাডলাইটের নিচে অনুশীলনের সুযোগ-সুবিধাও আরও বাড়ানো হবে। যাতে রাতের বেলা অনুশীলন করতে হলে সেন্টার উইকেটের প্রয়োজন না পড়ে। বাইরের উইকেটগুলো লাইটের নিচে নিয়ে আসার কথাই বলেছেন তিনি।

মাহবুব বলেন, ‘আরেকটা জিনিস জানিয়ে রাখি, রাতের আলোয় অনুশীলনের জন্য ঢাকা ও চট্টগ্রামের আউটডোর প্র্যাকটিস উইকেটটা আছে সেগুলো আমর লাইটের নিচে আনতে যাচ্ছি। তাতে করে ভবিষ্যতে আর আলোর নিচে অনুশীলন করতে সেন্টার উইকেট দরকার হবে না।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...