এবার ইমরান খানের আসল কথা ফাঁস করলেন আফ্রিদি
পাকিস্তানের আরেক সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি মনে করছেন, ইমরান খান নিজের রাজনৈতিক ক্যারিয়ারে ভুল করেছেন বলেই সময়ের আগে ক্ষমতাচ্যূত হয়েছেন। এক টুইট বার্তায় ইমরান খানকে নিয়ে নিজের মতামত ব্যক্ত করেছেন পাকিস্তানের পোস্টার বয় আফ্রিদি।
তিনি ইমরান খানকে নিয়ে বলেন, ‘আমি ইমরান খানের মতো হতে চেয়েছি। তিনি যখন রাজনীতিতে এলেন আমি তাকে সমর্থন দিয়েছি। যখন ক্যানসার হাসপাতাল প্রতিষ্ঠা করলেন, আমি সমর্থন দিয়েছি। উনি সরকারপ্রধান হওয়ার আগপর্যন্ত তাকে সমর্থন দিয়েছি। আমি, আমার পরিবার ও আমার সন্তানেরা, আসলে পুরো পাকিস্তানই ওনার ওপর অনেক ভরসা করেছিল। বহু শিক্ষিত মানুষ ইমরান ভাইয়ের কারণে অনুপ্রাণিত হয়ে ভোট দিতে গিয়েছিল।’
আফ্রিদি আরও যোগ করেন, ‘ইমরান ভাই যদি দরুদ শরিফ পড়েন, আমরাও প্রতিদিন নামাজে সেটা পড়ি। মূল ব্যাপারটা হলো- আল্লাহ যেমন দেন, তেমনি কেড়েও নেন। আল্লাহ ইমরান খানকে দিয়েছিলেন এবং তিনিই কেড়ে নিয়েছেন। ইমরান ভাই অনেক ভুল করেছেন বলেই আল্লাহ কেড়ে নিয়েছেন এবং তার এসব ভুল স্বীকার করে নেওয়া উচিত। তিনি এই ভুল স্বীকার করে নিলে ভালো রাজনৈতিক দল গঠন করতে পারবেন এবং আরও ভালোভাবে ফিরতে পারবেন। আমি সব সময় ভেবেছি ইমরান দারুণ দূরদর্শী। একজন নেতার আসল ব্যাপার তার দর্শন। কিন্তু সেই দর্শন কাজে লাগাতে আপনার একটা দল দরকার এবং তার সে দল নেই।’
ইমরান খানের জায়গায় পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন শাহবাজ শরিফ। যিনি সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছোটভাই। আফ্রিদি অবশ্য পাকিস্তানের নতুন ও ২৩তম প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে অভিনন্দন জানিয়েছেন।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
