| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

আইপিএলে ডাক পেল সালমা খাতুন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ০৬ ২০:১৮:২৬
আইপিএলে ডাক পেল সালমা খাতুন

ইতোমধ্যে নারী আইপিএলে যোগ দেওয়ার জন্য এই নারী তারকা ক্রিকেটারকে বিসিবির পক্ষ থেকে ছাড়পত্রও দেওয়া হয়েছেবলে জানা যায়। এর আগে সালমা ছাড়াও জাহানারা আলম নারী আইপিএলে সুযোগ পেয়েছিলেন। তবে এবার দল পাননি জাহানারা।

এদিকে নিজের আইপিএল খেলার বিষয়ে গণমাধ্যমকে সালমা বলেন, ‘আমি এবারও নারী আইপিএল থেকে ডাক পেয়েছি। শুনেছি বিসিবি থেকে ছাড়পত্র দিয়েছে। সব ঠিক থাকলে ১৫ অথবা ১৬ তারিখ দেশ ছাড়ব।’

সালমা এর আগে ট্রেইলব্ল্যাজার্সের হয়ে নারী আইপিএল মাতিয়েছেন। ২০২০ সালে চ্যাম্পিয়ন হয়েছিল সালমার দল ট্রেইলব্ল্যাজার্স। এরপর করোনার কারণে বন্ধ ছিল আসরটি। ২০১৮ সালে প্রথম শুরু হওয়া প্রতিযোগিতাটিতে এর আগে দুই আসরে চ্যাম্পিয়ন হয় সুপারনোভাস।

বিসিসিআইয়ের আয়োজনে তিন দলের এই টুর্নামেন্ট শুরু হবে ২৩ মে। যা শেষ হবে ২৮ মে। এবারের আসরে ট্রেইলব্ল্যাজার্স ছাড়াও রয়েছে সুপারনোভাস ও ভেলোসিটি। নারী আইপিএলের সবগুলো খেলা অনুষ্ঠিত হবে পুনের এমসিএ স্টেডিয়ামে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...