| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘তুমি না থাকলে আমি কী করতাম জানি না’, স্ত্রীকে নিয়ে কোহলির আবেগঘন বার্তা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ০১ ২২:৪৮:২৩
‘তুমি না থাকলে আমি কী করতাম জানি না’, স্ত্রীকে নিয়ে কোহলির আবেগঘন বার্তা

স্ত্রী আনুশকা শর্মার জন্মদিনে আবেগঘন এক বার্তা দিয়েছেন ভারত জাতীয় দলের সসাবেক অধিনায়ক কোহলি। তারকা এই ব্যাটার বর্তমানে ব্যস্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। সেখানে তার সাথে আছেন আনুশকাও। রূপালি পর্দার ব্যস্ততা থেকে সময় বের করে কোহলির পাশে আনুশকা যেন ঠিক ছায়া হয়েই আছেন।

এর আগে অনেকবার একাধিকবার কোহলি জানিয়েছিলেন, তার ক্যারিয়ারে আনুশকার কতটা অবদান। আনুশকার প্রতি কোহলির কৃতজ্ঞতা নতুন করে ধরা পড়ল আনুশকার জন্মদিন উপলক্ষ্যে করা এক টুইট বার্তায়।

কোহলি আবেগঘন বার্তায় স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘ঈশ্বরকে ধন্যবাদ যে তুমি জন্ম নিয়েছিলে। তুমি না থাকলে আমি কী করতাম জানি না। ভেতর থেকে তুমি যতটা ভালো, বাইরে থেকেও তাই। দিনটা খুব ভালো করে কাটুক তোমার সুন্দর প্রিয়জনের সঙ্গে।’

কোহলির পোস্টের প্রত্যুত্তরে আনুশকা লিখেছেন, ‘তুমি আমার কথা এবং হৃদয় দুটোই চুরি করে নিলে!’

বিয়ের আগে পাঁচ বছর চুটিয়ে প্রেম করে আলোচনায় আসেন ভারত জাতীয় দলের অধিনায়ক ও বর্তমান বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি এবং গ্ল্যামার ওয়ার্ল্ডের আলোচিত ও জনপ্রিয় তারকা অভিনেত্রী আনুশকা শর্মা। তাদের দুজনকে চেনেন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। আর তাই এই দুজনের সম্পর্ক সবসময় থেকেছে খবরের শিরোনাম হয়ে।

দীর্ঘ সময় ধরে মন লেনাদেনা চলে কোহলি-আনুশকার। অবশেষে ক্রিকেট ও বিনোদন অঙ্গনের ঘোর গুঞ্জনকে সত্যি করে ২০১৭ সালের ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসেন দুইজন। গণমাধ্যমের সব আগ্রহ কেড়ে নিয়ে ঐ বছরের ৯ ডিসেম্বর ইতালির মিলানে মালা বদল করেন তারা। এখনো গণমাধ্যমের ক্রিকেট ও বিনোদন বিভাগের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়েই আছেন এই দম্পতি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...