| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

অবশেষে বাংলাদেশ দলে জায়গা হচ্ছে সেই বাঘা ব্যাটারের

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ০১ ২২:৩৯:২২
অবশেষে বাংলাদেশ দলে জায়গা হচ্ছে সেই বাঘা ব্যাটারের

কেনই বা এই তারকাকে নিয়ে এতো আলোচনা হবে না? বাংলাদেশ ঘরোয়া ক্রিকেট লীগে খেলে বিশ্বরেকর্ড গড়েছেন এই ব্যাটার। ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো লিস্ট এ’ টুর্নামেন্টে ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

তাই তো এনামুল হক বিজয় জাতীয় দলে সুযোগ পাওয়া এখন সুযোগ আর সময়ের মাত্র। তবে এই মুহূর্তে টেস্ট ক্রিকেটের ভাবনায় নেই আনামুল হক বিজয়। যে কারণে ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে দলে রাখা হয়নি আনামুল হক বিজয়কে।

তবে আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে আনামুল হক বিজয় থাকাটা একপ্রকার নিশ্চিত। জানা গেছে ওই সফরে ওয়ানডে সিরিজও রাখা হতে পারে আনামুল হক বিজয়কে। সম্প্রতি সময়ে বাংলাদেশে টি-টোয়েন্টি ফরম্যাটে তেমন ভালো কিছু করতে পারছে না বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানরা।

বিশেষ করে দলের ওপেনিং জুটির ব্যর্থতা এখন ফুটে উঠেছে। এছাড়াও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন তামিম ইকবাল। তাই তার জায়গায় একজন অভিজ্ঞ ব্যাটসম্যান হিসাবে আনামুল হক বিজয়কে সুযোগ দিতে চায় নির্বাচকরা। আগামী জুন-জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফর করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

সেখানে টেস্ট, ওয়ানডে এবং টি-টুয়েন্টি, তিন সংস্করণেই খেলবেন সাকিব-তামিম-মুমিনুলরা। একই সময়ে বাংলাদেশ ‘এ’ দলেরও সফর আছে ওয়েস্ট ইন্ডিজে। একটি চার দিনের ও পাঁচটি ওয়ানডে খেলবে ‘এ’ দল। জানা গেছে এ দলের হয়ে চার দিনের ম্যাচ খেলবেন আনামুল হক বিজয়। সাথে জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি এবং ওয়ানডে দলে থাকবেন তিনি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...