| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

আজ লখনউয়ের বিপক্ষে যে শক্তিশালী একাদশ ঘোষণা করলো মুস্তাফিজের দিল্লি ক্যাপিটালস

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ০১ ১৪:৫৩:৩৬
আজ লখনউয়ের বিপক্ষে যে শক্তিশালী একাদশ ঘোষণা করলো মুস্তাফিজের দিল্লি ক্যাপিটালস

আসরের অন্যতম শক্তিশালী দল লখনউ সুপার জায়েন্টস নয়’টি ম্যাচ খেলেছে যেখানে তারা ছ’টি ম্যাচ জিতেছে। এদিকে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে দিল্লি তাদের শেষ লড়াই করেছিল এবং তারা ৪ উইকেটের বড় সড়জয় লাভ করেন।

সেই ম্যাচে ক্যাপিটালসের হয়ে ডেভিড ওয়ার্নার ৪২ রান করেন এবং কুলদীপ যাদব নেন ৪ উইকেট। অন্যদিকে, লখনউ সুপার জায়ান্টস তাদের শেষ ম্যাচ খেলে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে যেখানে তারা ২০ রানে জিতেছে। সেই খেলায় লখনউ সুপার জায়ান্টসের হয়ে কুইন্টন ডি কক এবং দীপক হুডা যথাক্রমে ৪৬ ও ৩৪ রান করেন। এই টুর্নামেন্টে শেষবার যখন তারা একে অপরের বিরুদ্ধে খেলে, লখনউ সুপার জায়েন্টস দিল্লি ক্যাপিটালসকে ৬ উইকেটে হারিয়ে দেয়।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই স্টেডিয়ামের উইকেট বরাবরই ব্যাটিং সহায়ক। ব্যাটিং উইকেটে বড় রানের ম্যাচ দেখার আশা করতেই পারেন ক্রিকেটপ্রেমীরা। ঘাস থাকার কারণে পেসারদের জন্য এই উইকেটে কিছুটা সুবিধা থাকবে। বল ব্যাটে আসে খব সুন্দরভাবে। ম্যাচের সময়ে তাপমাত্রা ৩৩-৩৫ ডিগ্রি সেলসিয়াস থাকার কথা রয়েছে, আদ্রতা থাকবে ৬৩ শতাংশ। ১৭-১৯ কিমি/ঘণ্টা বেগে হাওয়া চালাবে। ম্যাচের মধ্যে বৃষ্টির কোনও সম্ভবনা নেই। বাংলাদেশ সময় আজ বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি।

দুই দলেরই সম্ভাব্য একাদশ

দিল্লি ক্যাপিটালস: পৃথ্বী শ, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, ঋষভ পান্ত (অধিনায়ক ও উইকে), রোভম্যান পাওয়েল, ললিত যাদব, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মুস্তাফিজুর রহমান, চেতন সাকারিয়া

লখনউ সুপার জায়েন্টস: কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), কেএল রাহুল (অধিনায়ক), মার্কাস স্টয়নিস, ক্রুনাল পান্ড্য, দীপক হুডা, আয়ুশ বাদোনি, জেসন হোল্ডার, দুশমন্থা চামেরা, মহসিন খান, আভেশ খান, রবি বিষ্ণোই।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...