| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

মাঠে নামার আগে ভক্তদের সুখবর দিল রাজস্থান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ৩০ ১৫:০১:৩২
মাঠে নামার আগে ভক্তদের সুখবর দিল রাজস্থান

সেই আসরে রাজস্থানের অধিনায়ক ছিলেন শেন ওয়ার্ন। মুলত অস্ট্রেলিয়ার কিংবদন্তি এই স্পিনারের প্রয়াণে তাকে শ্রদ্ধা জানাতে মুম্বাইয়ের বিপক্ষে বিশেষ জার্সি পরে মাঠে নামছে এবারের আসরের অন্যতম শক্তিশালী দল রাজস্থান। যে জার্সির কলারে ওয়ার্নের নামের আদ্যক্ষর ও জার্সি নাম্বার লেখা থাকবে।

কয়েক দিন আগে সামাজিকযোগাযোগ মাধ্যম ফেসবুকে রাজস্থান তাদের নতুন এই জার্সির ছবি প্রকাশ করেছে। যেখানে দেখা গেছে জস বাটলার-দেবদূত পাডিকালদের পড়া জার্সির কলারে লেখা আছে ‘এসডব্লিউ২৩’। জানা গেছে এই ম্যাচে রাজস্থানের কোচ ও স্টাফরাও ওয়ার্নের স্মৃতি বিজরিত ২৩ নম্বর জার্সি পরে মাঠে নামবেন।

ওয়ার্নের সম্মানে ডিওয়াই পাতিল স্টেডিয়ামের গ্যালারিও সাজানো হচ্ছে বিশেষভাবে। সব মিলিয়ে নিজেদের সাবেক অধিনায়ককে সম্মান জানাতে কোনো রকম ত্রুটি রাখছে না রাজস্থান। দলটি জানিয়েছে ওয়ার্ন সবসময়ই তাদের 'দ্য ফার্স্ট রয়্যাল' হিসেবেই থাকবেন।

২০০৮ আইপিএলে ওয়ার্নের নেতৃত্বে এক ঝাঁক তরুণ ক্রিকেটার উঠে এসেছিলেন। যার মধ্যে রয়েছেন রবীন্দ্র জাদেজা, ইউসুফ পাঠান, মুনাফ প্যাটেলরা। এরপর তারা আন্তর্জাতিক ক্রিকেটারও মাতিয়েছেন। জাদেজা তো কদিন আগেই চেন্নাইয়ের নেতৃত্বভার পেয়েছেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...