শেষ ৪ বলে ৩ ছক্কায় রশিদ খানের ব্যাটিং তাণ্ডবে গুজরাটের জয়
শেষ অভারের শেষ চার ৪ বলে ৩ ছক্কা হাঁকিয়ে দলকে রোমাঞ্চকর জয় এনে দিলেন তিনি। আইপিএলে বুধবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে রশিদ সাত নম্বরে যখন ব্যাটিংয়ে নামেন, ১৯৬ রানের লক্ষ্য তাড়ায় শেষ ৪ ওভারে গুজরাট টাইটান্সের দরকার ছিল ৫৬ রান। রাহুল তেওয়াতিয়ার সঙ্গে রশিদের ২৪ বলে অবিচ্ছিন্ন ৫৯ রানের বিস্ফোরক জুটিতে শেষ বলে গুজরাট জিতে যায় ৫ উইকেটে।
বোলিংয়ে ৪ ওভারে ৪৫ রান দিয়ে কোনো উইকেট না পাওয়ায় ম্যাচের প্রথম ভাগে রশিদ ছিলেন আলোচনায়। ম্যাচ শেষেও আলোচনায় তিনিই। তবে এবার বীরোচিত ব্যাটিংয়ের জন্য। ১১ বলে ৪ ছক্কায় ৩১ রানের ইনিংসে ব্যবধান গড়ে দেন আফগান লেগ স্পিনার।
আইপিএলে বুধবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে রশিদ সাত নম্বরে যখন ব্যাটিংয়ে নামেন, ১৯৬ রানের লক্ষ্য তাড়ায় শেষ ৪ ওভারে গুজরাট টাইটান্সের দরকার ছিল ৫৬ রান। রাহুল তেওয়াতিয়ার সঙ্গে রশিদের ২৪ বলে অবিচ্ছিন্ন ৫৯ রানের বিস্ফোরক জুটিতে শেষ বলে গুজরাট জিতে যায় ৫ উইকেটে।