| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

যে পাকিস্তানি ক্রিকেটারকে দলে নিতে ফোন করেছিলেন শাহরুখ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ২৭ ১৬:১১:০৯
যে পাকিস্তানি ক্রিকেটারকে দলে নিতে ফোন করেছিলেন শাহরুখ

ভারতীয় ঘরোয়া লিগ আইপিএলের প্রথম মৌসুমে খেলার প্রস্তাব পেয়েছিলেন পাকিস্তানের অলরাউন্ডার ইয়াসির আরাফাত। কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) মালিক বলিউড বাদশাহ শাহরুখ খান নাকি তাকে ফোনও করেছিলেন বলে জানা যায়।

সম্প্রতি এক ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে ইয়াসির জানিয়েছেন এমন কথা। শাহরুখ খান নাকি তার সঙ্গে তিন বছরের জন্য চুক্তি করতে চেয়েছিলেন।

আরাফাত বলেন, ‘প্রথমবারের আইপিএলে কারা খেলবে, সেটা ঠিক করে দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেই তালিকায় আমার নাম ছিল না। সেজন্য খেলতে পারিনি। ২০০৮ সালে কেন্টের হয়ে কাউন্টি খেলছিলাম। সেখানে কেকেআর দলের স্কাউটরা এসে আমার সঙ্গে কথা বলে। তারা জানিয়েছিলেন যে, শাহরুখ খান চান আমি কলকাতার হয়ে খেলি।’

কিন্তু পাকিস্তানি পেসার মনে করেছিলেন, সেটা নিছক মজা ছিল। তিনি বিশ্বাসই করতে চাননি প্রথমে। আরাফাত বলেন, ‘আমি ভেবেছিলাম মজা করছে ওরা। শাহরুখ কেন আমাকে নেওয়ার জন্য লোক পাঠাবেন? ওরা যদিও নিজেদের কার্ড দিয়েছিলেন এবং আমার ফোন নম্বর এবং ইমেইল আইডি নিয়েছিলেন।’

‘কয়েক সপ্তাহ পরে আমি ইমেইল পাই যে, আমার সঙ্গে কথা বলা যায়নি আমি রাজি হইনি বলে। এরপর শাহরুখ আমাকে ফোন করেছিলেন। তিনি আমার সঙ্গে তিন বছরের জন্য চুক্তি করতে চেয়েছিলেন। এরপর মুম্বাইতে জঙ্গি হামলা হলো এবং পাকিস্তানের ক্রিকেটারদের আইপিএল খেলা নিষিদ্ধ হয়ে গেলো’-আক্ষেপ ইয়াসিরের কণ্ঠে।

পাকিস্তানের হয়ে ২০০০ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত খেলেছেন ইয়াসির। ১২ বছরে মাত্র ৩টি টেস্ট, ১১টি ওয়ানডে আর ১৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ হয় তার। এর পর বিভিন্ন দেশের ক্রিকেট লিগে খেলতে চলে যান তিনি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...