| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

পাক তারকা বাবর আজম কে নিয়ে মুখ খুললেন হরভজন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ২৫ ২১:৫৪:১২
পাক তারকা বাবর আজম কে নিয়ে মুখ খুললেন হরভজন

বিশ্ব ক্রিকেট ভারত-পাকিস্তান দ্বৈরথ সীমান্তের কাঁটাতার ছাড়িয়ে গড়িয়েছে ক্রিকেট মাঠের ২২ গজ পর্যন্ত। পাকিস্তান এক্ষেত্রে কিছুটা নমনীয় হলেও ভারতীয়রা বরাবরই এক্ষেত্রে নাক উঁচু করে রাখেন। তাদের মধ্যে অন্যতম হরভজন সিং। তবে সাবেক এই স্পিনারই এবার প্রশংসার সাগরে ভাসিয়েছেন বাবর আজমকে।

ফ্যাব ফোর বলতে এই মুহূর্তে বোঝানো হয় নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন, ইংল্যান্ডের জো রুট, অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ আর ভারতের বিরাট কোহলিকে। বাবর কি পারবেন এই ফ্যাব ফোরের একজন হতে? সম্প্রতি এমন প্রশ্ন করা হয়েছিল হরভজনকে।

জবাবে হরভজন জানিয়েছেন, এখনই বাবরকে ফ্যাব ফোরের একজন হিসেবে গণ্য করার সময় আসেনি। তবে বাবর একসময় বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি হবেন। ভারতের একজন সাবেক ক্রিকেটার পাকিস্তানের বর্তমান কোনো ক্রিকেটারকে এভাবে মূল্যায়ন করছেন, এমন দৃশ্য বৈশ্বিক ক্রিকেটে দুর্লভ বটে!

ভাজ্জি হরভজন বলেন, ‘আমি মনে করি, সে ফ্যাব ফোরে থাকতে পারে কি না তা এখন বলতে গেলে একটু তাড়াহুড়াই হয়ে যাবে। ফ্যাব ফোরে এখন কারা আছে সেটাও আমি জানি না। তবে বাবরের অবশ্যই এই যোগ্যতা আছে।’

বাবরের ব্যাটিং সত্ত্বার গুণগান করে হরভজন আরও বলেন, ‘বাবর অনেক আত্মবিশ্বাস সমৃদ্ধ পরিপূর্ণ একজন ব্যাটার। তার ভালো টেকনিক জানা আছে। আগামী দিনগুলোতে সে হবে কিংবদন্তিদের একজন।’

চিরপ্রতিদ্বন্দ্বীদের অধিনায়কের ব্যাপারে ভারতের সাবেক ক্রিকেটার হরভজনের তাই চাওয়া, বাবরের ওপর প্রত্যাশার চাপ না বাড়িয়ে তাকে যেন নিজের মত খেলতে দেওয়া হয়। কিংবদন্তি হওয়ার পথে হাঁটতে থাকা বাবরের প্রতিভা নিয়েও কোনো সংশয় নেই হরভজনের।

তিনি বলেন, ‘তাকে এখন খেলতে দিন, দলের জন্য আরও রান করতে দিন, জেতার জন্য লড়াই চালিয়ে যেতে দিন। প্রতিভার দিক থেকে সে কারও চেয়ে কোনো অংশে কম নয়।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...