| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

মেসিকে ছেড়ে নতুন ঠিকানায় যাচ্ছেন ডি মারিয়া

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ২৫ ২১:৪৪:৫০
মেসিকে ছেড়ে নতুন ঠিকানায় যাচ্ছেন ডি মারিয়া

তবে এবার নতুন মৌসুমে মেসিকে ছেড়ে রোনালদোর সাবেক ক্লাব জুভেন্টাসে নাম লেখাতে চলেছেন ৩৪ বছর বয়সী এ ফরোয়ার্ড তারকা। চলতি মৌসুমেই পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে ডি মারিয়ার। ক্লাবটির সঙ্গে নতুন করে চুক্তির আভাস দেননি তিনি।

সাত বছর আগে রোনালদোর বর্তমান ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড (রোনালদো তখন রিয়াল মাদ্রিদে) ছেড়ে পিএসজিতে যোগ দেন ডি মারিয়া। তাকে পেতে ৫২ মিলিয়ন ইউরো খরচ হয় পিএসজির। এবার ফ্রিতেই ছেড়ে দিতে হচ্ছে তাকে।

আপাতত ডি মারিয়াকে ১ বছরের চুক্তির প্রস্তাব দিয়েছে জুভেন্টাস। তবে এখন দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোর জন্য। জুভেন্টাস কোচ ম্যাসিমিলানো অ্যালেগ্রি মনে করেন, তার দলের জন্য ডি মারিয়া দারুণ সংযোজন হবেন।

অন্যদিকে ডি মারিয়ার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হলেও শর্ত অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে আরও এক মৌসুম বাড়াতে পারবে পিএসজি। কিন্তু চুক্তির এই শর্ত কাজে লাগানোর পক্ষে নয় ক্লাবটি। তাই নতুন মৌসুমে ফ্রান্স ছেড়ে ইতালিতেই চলে যেতে হবে ডি মারিয়াকে।

প্রায় সাত বছরের পিএসজি ক্যারিয়ারে ২৯১টি ম্যাচ খেলেছেন ডি মারিয়া। যেখানে ৯১ গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ১১৭টি। পিএসজির হয়ে পাঁচটি ফ্রেঞ্চ লিগ ওয়ান শিরোপা জিতেছেন তিনি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...