| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

লঙ্কান টেস্টে শরিফুলকে নিয়ে যে আশা ব্যক্ত করলেন নান্নু

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ২৪ ১৭:৪৩:৩৪
লঙ্কান টেস্টে শরিফুলকে নিয়ে যে আশা ব্যক্ত করলেন নান্নু

কয়েক দিন আগেই জানা গিয়েছিলে শারীরিক অসুস্থতার কারণে শরিফুলের অস্ত্রোপাচার করতে হবে। এ কারণে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন সিরিজে তার খেলা নিয়ে শঙ্কা ছিল। সেই শঙ্কা এখনও পুরোপুরি কাটেনি। তারপরও শর্তসাপেক্ষে তাকে দলে রেখেছেন নির্বাচকরা।

এ প্রসঙ্গে নান্নু বলেন, 'আমাদের কিছু চোটের সমস্যা আছে। যেহেতু শরিফুল পুরোপুরি ফিট না। ফিজিওর রিপোর্ট অনুযায়ী আশা করছি যে, প্রথম টেস্ট থেকে শরিফুলকে আমরা পেয়ে যেতে পারি।'

এদিকে চোট কাটিয়ে রবিবার (২৪ এপ্রিল) ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) ফিরেছেন শরিফুল। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে এই ম্যাচে ৫৬ রানের বিনিময়ে এক উইকেট শিকার করেছেন তিনি।

এর আগে সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে সিরিজের খেলেছিলেন শরীফুল। তিন ম্যাচের সেই ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচেই খেলেছিলেন তিনি। তবে গোড়ালির চোটের কারণে খেলতে পারেননি টেস্ট সিরিজে।

ইতোমধ্যেই সেই চোট থেকে সেরে ওঠেছেন এই পেসার। তবে এখনও তিনি শারীরিক সমস্যায় ভুগছেন। তাই পুরোপুরি সুস্থ্য হতে তাকে শীঘ্রই অস্ত্রোপাচার করতে হচ্ছে। আর তাই চলতি মাসের ২৫ বা ২৬ তারিখ সিঙ্গাপুরে যাওয়ার কথা রয়েছে তার।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...