| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

নিজের ক্রিকেট ক্যারিয়ার নিয়ে টানা কথা বলে দিলেন মুস্তাফিজুর রহমান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ২৩ ১৬:২৭:৩১
নিজের ক্রিকেট ক্যারিয়ার নিয়ে টানা কথা বলে দিলেন মুস্তাফিজুর রহমান

বাংলাদেশ ক্রিকেটে রঙিন পোশাকের পাশাপাশি সাদা পোশাকের মোস্তাফিজুর রহমানকে দলে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে এই মুহূর্তে সাদা পোশাকে খেলতে যাচ্ছেন না মোস্তাফিজুর রহমান। যে কারণে বিসিবির কেন্দ্রীয় লাল বলের চুক্তিতেও নেই মুস্তাফিজ।

এবার এই টাইগার ক্রিকেটার জানালেন, নিজের সুস্থতা ও ফিট থাকার লক্ষ্যে বেছে বেছে খেলতে চান তিনি। তাই টেস্ট নয় বরং বাকি দুই ফরম্যাটে বেশি মনোযোগী মুস্তাফিজ। টেস্ট নিয়ে নিজের অবস্থান ইতোমধ্যে বিসিবির কাছে জানিয়েছেন জানিয়ে মুস্তাফিজ বলেন, “আমি বিসিবির কাছে টেস্ট খেলা নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করব, যদি তারা জানতে চায়।”

এই বাঁহাতি পেসার আরও যোগ করেন, “আমি দেখেছি, আমার সিনিয়ররা বিসিবি বসের সঙ্গে কথা বলে (নির্দিষ্ট ফরম্যাটে খেলার বিষয়ে)… আমিও বলব। যদিও তিনি পুরো বিষয় সম্পর্কে অবগত আছেন। বিসিবি কখনো আমাকে জোর করেনি (টেস্ট খেলার বিষয়ে) এবং টেস্ট বলের চুক্তিতেও নেই।”

নিজের সুস্থতা এবং ফিট থাকার বিষয়ে মুস্তাফিজ বলেন, “আমার কাছে, সুস্থতা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যদি আমি বাংলাদেশ দলকে বেশি সময় ধরে সার্ভিস দিতে চাই, তাহলে আমার ফিট থাকা জরুরি। আর ফিট থাকার জন্য আমি তিন ফরম্যাটের মধ্যে বেছে বেছে খেলতে চাই।”

টেস্ট নয় বরং বাকি দুই ফরম্যাট নিয়ে মনোযোগী থাকতে চান জানিয়ে মুস্তাফিজ আরও যোগ করেন, “আমি সফলতার নিরিখে কোন ফরম্যাটে খেলতে চাই, সে বিবেচনা করতে চাই। রেকর্ড দেখলে দেখা যায়, আমি ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে বেশি সফল। তাই আমি এই দুই ফরম্যাটে বেশি মনোযোগী।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...