| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

বাবা ওয়ার্নারের কাছে সেঞ্চু্রি নিয়ে বাচ্চাদের অদ্ভুত প্রশ্ন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ২১ ২১:২৬:২৯
বাবা ওয়ার্নারের কাছে সেঞ্চু্রি নিয়ে বাচ্চাদের অদ্ভুত প্রশ্ন

সেঞ্চুরির দেখা পাননি দিল্লি ক্যাপিটালসের ওপেনার ডেভিড ওয়ার্নার। ম্যাচজয়ী ইনিংস খেলার পরও ওয়ার্নারের কাছে তার বাচ্চারা জানতে চেয়েছেন জস বাটলারের মতো করে কেন সেঞ্চুরি পাচ্ছেন না।

আইপিএলর ১৫ তম আসরে ব্যাট হাতে দারুণ ফর্মে রয়েছেন বাটলার। ৬ ম্যাচে ১৫৬.৯০ স্ট্রাইক রেটের সঙ্গে ৭৫ গড়ে করেছেন ৩৭৫ রান। যেখানে করেছেন দুই সেঞ্চুরি। ওয়ার্নার সেরা পাঁচ রান সংগ্রাহকের তালিকায় না থাকলেও দারুণ ফর্মে রয়েছেন।

এখন পর্যন্ত চার ম্যাচ খেলে দিল্লির বাঁহাতি ওপেনার ১৫২.৮০ স্ট্রাইকরেটে ৬৩.৬৬ গড়ে করেছেন ১৯১ রান। তিনটি হাফ সেঞ্চুরি থাকলেও নেই কোনো সেঞ্চুরি। কেন সেঞ্চুরি পাচ্ছেন না এমন প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন ওয়ার্নারের বাচ্চা। ওয়ার্নার অবশ্য সেদিকে মনোযোগ না দিয়ে ইতিবাচক মানসিকতা নিয়ে খেলতে চান।

এ প্রসঙ্গে ওয়ার্নার বলেন, ' শ’য়ের সঙ্গে ওপেনিং করতে পেরে আমি খুশি। বেসিক মেনে খেলতেই আমি পছন্দ করি। আশা করি, সামনে আরও এগোব। বাচ্চারা জিজ্ঞেস করে কেন আমি জসের (বাটলার) মতো সেঞ্চুরি পাই না। শুনে ভালো লাগছে যে ছোট বাচ্চাটা খেলা দেখতেছে।'

নিজেদের সর্বশেষ ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে দারুণ ব্যাটিং করেছেন ওয়ার্নার। পৃথ্বী শ’য়ের সঙ্গে ৮৩ রানের উদ্বোধনী জুটি গড়ার সঙ্গে ব্যক্তিগতভাবে করেছেন ৩০ বলে অপরাজিত ৬০ রানের ইনিংস। তাতেই ৫৭ বল বাকি থাকতে ৯ উইকেটের জয় পায় দিল্লি। যদিও ম্যাচ জয়ের কৃতিত্ব বোলারদের দিচ্ছেন ওয়ার্নার।

তিনি বলেন, ‘তারা (বোলার) দুর্দান্ত খেলেছে। রান তাড়া করার সময় পাওয়ারপ্লেতে বিধ্বংসী ব্যাটিং করতেই হত। গত রাতের তুলনায় একটু ভিন্ন পিচে খেলা হয়েছিল, তবে তাদেরকে কৃতিত্ব দিতেই হবে। তাদের কারণেই আমরা আজ খোলস ছেড়ে ব্যাটিং করতে পেরেছি।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...