মুস্তাফিজ টেস্ট খেলা নিয়ে যে সিদ্ধান্ত দিল বিসিবি
আর এই ধকলের কারণেই সবচেয়ে মর্যাদার ফরম্যাট টেস্টে অনাগ্রহী হয়ে পড়েন মুস্তাফিজুর রহমান।
তবে বাংলাদেশের এই তারকা পেসারকে আবারও টেস্টে দেখতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মুস্তাফিজ অবশ্য বর্তমানে টেস্টের চুক্তিতে নেই। আগের বছরও ছিলেন শুধু সীমিত ওভারের চুক্তিতে। জৈব সুরক্ষা বলয়ের কড়াকড়ি আগের চেয়ে কমে যাওয়ায় মুস্তাফিজকে আবারও টেস্ট ক্রিকেটে ফিরিয়ে আনতে চায় বিসিবি।
সম্প্রতি ইঞ্জুরিতে পড়েছেন তিন ফরম্যাটে নিয়মিত খেলা দুই পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের হোম সিরিজে পেস ইউনিট নিয়ে তাই খানিক দুশ্চিন্তা আছে। এই পরিস্থিতিতে টিম ম্যানেজমেন্টের মুস্তাফিজের কথা মনে পড়াটাই স্বাভাবিক।
বছর দুয়েক আগে টেস্ট থেকে বিরতি থাকার যে পরিকল্পনা করেছিলেন মুস্তাফিজ, সেই বিষয়ে বিসিবি তাই আবারও আলোচনা করতে চায় এই তারকা পেসারের সাথে। বর্তমানে মুস্তাফিজ খেলছেন আইপিএলে। দীর্ঘ ছুটি নিয়েই গিয়েছেন ভারতে। এনওসি অনুযায়ী খেলার কথা আইপিএলের পুরো মৌসুমেই। শ্রীলঙ্কা সিরিজে তাই তাকে পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তবে মুস্তাফিজকে ভবিষ্যতে টেস্টে পেতে চায় বোর্ড, তা টেস্টের অন্যান্য পেসারদের চেয়ে কম করে হলেও। ক্রিকবাজকে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘করোনার প্রটোকল এখন অনেক শিথিল হয়ে গেছে। আমরা মুস্তাফিজের সাথে টেস্ট নিয়ে আলোচনা করব।’
এদিকে বিসিবি ঠিক করেছে, এখন থেকে কোনো ফরম্যাটে খেলার স্বাধীনতা বা চুক্তিতে থাকার বিষয়টি আর ক্রিকেটারদের ওপর ছেড়ে দেওয়া হবে না। সাম্প্রতিক কার্যক্রম বিবেচনায় বোর্ডই সিদ্ধান্ত নেবে, কোন ফরম্যাটে কোন ক্রিকেটার খেলবেন বা কারা থাকবেন কোন ফরম্যাটের চুক্তিতে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
