| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

তামিমকে নিয়ে নতুন শঙ্কায় বিসিবি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ২০ ১৭:৩৫:৫৬
তামিমকে নিয়ে নতুন শঙ্কায় বিসিবি

এক শুত্রে জানা যায় যে, অনেকটা অভিমান করেই গত বছর বিশ্বকাপের আগ মুহূর্তে নিজ থেকে সরে দাঁড়ান তামিম। গুঞ্জন ছিল সে সময় দীর্ঘদিন বিরতিতে থাকা তামিমকে বিশ্বকাপের দলে চাননি হেড কোচ রাসেল ডমিঙ্গো। এখনও ঝুলে আছে টি-টোয়েন্টিতে তামিমের অংশগ্রহণ নিয়ে।

এ বিষয়টি নিয়ে আজ মিডিয়ার মুখোমুখি হন বিসিবির অপারেশন্স কমিটির প্রধান। তিনি বলেন, এখন পর্যন্ত বোর্ড পরিস্কারভাবে কিছুই জানে না। তবে শিগগীরই এ প্রশ্নের উত্তর পাওয়া যাবে বলে জানান তিনি।

এই বছরই অস্ট্রেলিয়ায় বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। আর এই বিশ্বকাপ পর্যন্ত টি-টোয়েন্টি ফরম্যাট থেকে ছুটি চেয়েছেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক। বিসিবিও সেই ছুটি পত্রে ‘হ্যাঁ’ স্বাক্ষর করেছে।

তবে তামিমের অনুপস্থিতে যারাই এতদিন সুযোগ পেয়েছেন তাঁরা কেউই নিজেদের প্রমাণ করতে পারেননি। বিপিএলে দারুণ খেলা মুনিককেও আফগানিস্তান সিরিজে সুযোগ দেওয়া হয়েছিল। তবে সেই সুযোগ লুফে নিতে ব্যর্থ হয়েছেন মুনিম।

অবশ্য তামিম নিজের টি-টোয়েন্টির ভবিষ্যৎ কয়েকদিন পরই জানাবেন বলে জানিয়েছেন নিজেই। ততদিন পর্যন্ত না হয় অপেক্ষা করতে হবে বিসিবিকে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...