| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

মোশাররফ রুবেলের মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শোকের বার্তা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ২০ ১২:৩০:০১
মোশাররফ রুবেলের মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শোকের বার্তা

তিনি এক শোকবার্তায় এই তারকা ক্রিকেটারের মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। রুবেলের চলে যাওয়াকে দেশের ক্রীড়াঙ্গনের অপূরণীয় ক্ষতি মনে করেন তিনি।

এ নিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘মোশাররফ হোসেন রুবেল দেশের একজন প্রতিভাবান ক্রিকেটার ছিলেন। অসময়ে তার এ চলে যাওয়া দেশের ক্রীড়াঙ্গনে এক অপূরণীয় ক্ষতি। আমি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।’

হুট করে শারীরিক অবস্থার অবনতি হলে মঙ্গলবার বিকেলে রুবেলকে নিয়ে যাওয়া হয়েছিল রাজধানীর একটি হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর।

রুবেলের অসুস্থতার পর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার উন্নত চিকিৎসার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। এমনকি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সব সময় তার পাশে ছিল।

এ প্রসঙ্গে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘ক্রিকেটার রুবেল ক্যান্সারে আক্রান্ত হলে মাননীয় প্রধানমন্ত্রী তার উন্নত চিকিৎসার জন্য সহযোগিতার হাত বাড়িয়েছিলেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ও সবসময় তার পাশে থেকে সহযোগিতা করেছে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...