| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

কোহলি ০, ডু প্লেসির ৯৬ রানের ঝড়ে ব্যাঙ্গালুরুর বিশাল সংগ্রহ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ১৯ ২২:১৯:০৬
কোহলি ০, ডু প্লেসির ৯৬ রানের ঝড়ে ব্যাঙ্গালুরুর বিশাল সংগ্রহ

ভারতের মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে কোহলির ব্যর্থতার রাতে দলকে উদ্ধার করেছেন ফ্যাফ ডু প্লেসি। মাত্র ৪ রানের জন্য সেঞ্চুরি পাননি তিনি।

তবে অধিনায়কের ৯৬ রানের এক ঝড়ো ইনিংসে ভর করেই ৬ উইকেটে ১৮১ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে ব্যাঙ্গালুরু। অর্থাৎ জিততে হলে লখনৌর করতে হবে ১৮২ রান।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে ব্যাঙ্গালুরু। ইনিংসের প্রথম ওভারে দুশমন্ত চামিরা পঞ্চম আর ষষ্ঠ বলে ফিরিয়ে দেন অনুজ রাওয়াত (৪) আর কোহলিকে (০)। ব্যাঙ্গালুরুর বোর্ডে তখন মাত্র ৭ রান।

এরপর গ্লেন ম্যাক্সওয়েল ঝড় তুললেও বেশিক্ষণ টিকতে পারেননি। ১১ বলে ২৩ রান করে সাজঘরের পথ ধরেন অসি অলরাউন্ডার। সুয়াশ প্রভুদেশাই ৯ বলে করেন ১০। ৬২ রানে ৪ উইকেট হারায় ব্যাঙ্গালুরু।

সেখান থেকে শাহবাজ আহমেকে নিয়ে ৪৮ বলে ৭০ রানের জুটি ডু প্লেসির। ১৬তম ওভারে দলীয় ১৩২ রানের মাথায় শাহবাজ (২২ বলে ২৬) রানআউটের কবলে পড়লে ভাঙে এই জুটি।

তবে ফ্যাফ ডু প্লেসি একদম শেষ পর্যন্ত দলকে টেনে নিয়ে গেছেন। ইনিংসের এক বল বাকি থাকতে তিনি আউট হন সেঞ্চুরির দ্বারপ্রান্তে এসে। ৬৪ বলে ১১ বাউন্ডারি আর ২ ছক্কায় ৯৬ রান করে জেসন হোল্ডারের শিকার হন প্রোটিয়া এই তারকা।

লখনৌ বোলারদের মধ্যে দুটি করে উইকেট নেন দুশমন্ত চামিরা আর জেসন হোল্ডার।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের আন্তর্জাতিক ফুটবল সূচি সামনে রেখে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ...