| ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

রুবেলের মৃত্যুশোকে সাকিব-তামিম-মুশফিকদের শোকের বার্তা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ১৯ ২১:৫১:০৭
রুবেলের মৃত্যুশোকে সাকিব-তামিম-মুশফিকদের শোকের বার্তা

আজ ১৯ এপ্রিল মঙ্গলবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রায় তিন বছর ধরে ব্রেন টিউমারের সঙ্গে লড়াই করা মোশাররফ রুবেল। তার মৃত্যুর খবর শুনে শোকে বিহ্বল হয়ে পড়েছেন তামিম-মাহমুদউল্লাহ-মুশফিকরা।

জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল মোশাররফ রুবেলের একটি সাদাকালো ছবি ফেসবুকে পোস্ট করে শোক জানিয়েছেন।

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান লিখেছেন, ‘দীর্ঘদিনের সতীর্থ ও দেশের অন্যতম সেরা স্পিনার মোশাররফ হোসেন রুবেলের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি আর শোক-সন্তপ্ত পরিবারের প্রতি থাকলো আমাদের সমবেদনা।’

দেশসেরা উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম ফেসবুকে লিখেছেন, ‘মোশাররফ রুবেল ভাইয়ের খবরটা শুনে সত্যিই ভেঙে পড়েছি। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি, তার পরিবারের প্রতি সমবেদনা। বাংলাদেশ ক্রিকেটে এটা একটি দুঃখের দিন। সবাই তার জন্য দোয়া করে যাব ইনশা আল্লাহ।’

টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ রুবেলের সঙ্গে নিজের একটি ছবি ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘ব্রেন টিউমারের সঙ্গে লড়াই করা মোশাররফ হোসেন রুবেল মারা গেছেন। খবরটা শুনে আমি খুবই মর্মাহত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সর্বশক্তিমান আল্লাহ তাকে জান্নাতবাসী করুন!’

টেস্ট অধিনায়ক মুমিনুল হক লিখেছেন, ‘আজ সন্ধ্যায় রুবেল ভাইয়ের মারা যাওয়ার খবর শুনে খুব খারাপ লাগলো। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন!’

জাতীয় দলের ডানহাতি পেসার তাসকিন আহমেদ ফেসবুকে লেখেন, ‘সাবেক বাঁহাতি অফস্পিনার মোশাররফ হোসেন রুবেল আজ না ফেরার দেশে পাড়ি জামিয়েছেন। সর্বশক্তিমান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন!’

আরেক পেসার ইবাদত হোসেন লিখেছেন, ‘জাতীয় দলের ক্রিকেটার মোশারফ রুবেল ভাই আর নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন! দীর্ঘদিন ক্যান্সারে ভুগছিলেন তিনি, আল্লাহ যেন রমজান মাসের উসিলায় উনাকে জান্নাত দান করেন।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের নিলাম ঘিরে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এসেছে একটি অপ্রত্যাশিত খবর। ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

শুরু আর্জেন্টিনা বনাম ডেনমার্ক ম্যাচ, Live দেখুন এখানে

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

শুরু আর্জেন্টিনা বনাম ডেনমার্ক ম্যাচ, Live দেখুন এখানে

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ ‘সি’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমেছে আর্জেন্টিনা ও ডেনমার্ক। বুধবার (২৫ নভেম্বর) ...

শুক্রবার রাতে কোস্টারিকার মুখোমুখি হচ্ছে ব্রাজিল

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

শুক্রবার রাতে কোস্টারিকার মুখোমুখি হচ্ছে ব্রাজিল

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে শুক্রবার (২৭ নভেম্বর) মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও কোস্টারিকা। ...