| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কা সিরিজের ভেন্যু পরিবর্তন, নতুন ভেন্যুর নাম ঘোষণা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ১৯ ১৪:৩২:৩৩
শ্রীলঙ্কা সিরিজের ভেন্যু পরিবর্তন, নতুন ভেন্যুর নাম ঘোষণা

আগের সূচি অনুযায়ী চট্টগ্রামে দুই দিনের প্রস্তুতি ম্যাচটি খেলার কথা ছিল শ্রীলঙ্কার। তবে প্রথম টেস্টের ভেন্যু থেকে তা সরিয়ে আনা হয়েছে।

এই সিরিজের নতুন সূচি অনুযায়ী বিকেএসপির সাভারে অনুষ্ঠিত হবে দুই দিনের প্রস্তুতি ম্যাচটি। সেটি খেলেই ১২ মে চট্টগ্রাম রওনা দিবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। ১৩ ও ১৪ মে অনুশীলন করে ১৫ মে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট খেলবে নামবে লঙ্কানরা। প্রথম টেস্ট চলবে ১৫-১৯ মে পর্যন্ত।

তার পরের দিনই ঢাকায় উড়াল দিবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। ২১ ও ২২ মে প্রাথমিক অনুশীলন সেরে পরেরদিন সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে দুই দল। সূচি অনুযায়ী ২৭-ই মে সিরিজ শেষ হয়ে ২৮ তারিখ বাংলাদেশ ছাড়বে শ্রীলঙ্কা ক্রিকেট দল। উল্লেখ্য, ৮ মে বাংলাদেশে পা রাখবে শ্রীলঙ্কা। ১০ ও ১১ মে বিকেএসপিতে খেলবে দুই দিনের প্রস্তুতি ম্যাচটি।

একনজরে শ্রীলঙ্কার প্রাথমিক স্কোয়াড দিমুথ করুনারত্নে (অধিনায়ক), ওশাদা ফার্নান্দো, পাথুম নিসাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা (সহ-অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথিউস, কামিল মিশারা, কুশল মেন্ডিস, রোশেন সিলভা, নিরোশান ডিকওয়েলা, দীনেশ চান্দিমাল, রমেশ মেন্ডিস, চামিকা করুনারত্নে, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা, শিরান ফার্নান্দো, মোহাম্মদ শিরাজ, প্রবীণ জয়াউইকরামা, লাসিথ এম্বুলদেনিয়া, জেফরে ভেন্ডারসে, লাকশিথা মুনাসিংহ্যাঁ ও সুমিন্দা লক্ষণ।

একনজরে শ্রীলঙ্কার বাংলাদেশ সফরের সূচি৮ মে : বাংলাদেশে পা রাখবে শ্রীলঙ্কা ১১-১২ : মে দুই দিনের প্রস্তুতি ম্যাচ, বিকেএসপি ১৫-১৯ : মে প্রথম টেস্ট, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম ২৩-২৭ : মে দ্বিতীয় টেস্ট, শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর ২৮ মে : বাংলাদেশ ছাড়বে শ্রীলঙ্কা

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আয়ারল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ও ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ...