| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

৬,৬,৬,৬,৬,৬ ছয় ছক্কার দুর্দান্ত ইনিংস খেলে আইপিএলে তাক লাগালেন মিলার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ১৮ ১১:৩৫:৩২
৬,৬,৬,৬,৬,৬ ছয় ছক্কার দুর্দান্ত ইনিংস খেলে আইপিএলে তাক লাগালেন মিলার

প্রতিপক্ষের ১৭০ রানের লক্ষ্য ব্যাট করতে নেমে ১৬ রানেই তিন উইকেট হারায় গুজরাট টাইটান্স। তখনই উইকেটে আসেন মিলার। শুরুতে দেখেশুনে খেললেও পরবর্তীতে আগ্রাসী ভঙ্গিমায় খেলতে থাকেন তিনি।

দক্ষিণ আফ্রিকার এই ব্যাটারের ইনিংসে ছিল আটটি চার ও ছয়টি ছক্কার মার। এই ইনিংসে ২০১৩ সালের স্মৃতি রোমন্থন করছেন মিলার। তখনকার কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে (বর্তমান পাঞ্জাব কিংস) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৩৮ বলে ১০১ রানের ঝড়ো এক ইনিংস খেলেছিলেন তিনি।

চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচটির পর বলেন, 'আমি আমার ফিটনেস নিয়ে কাজ করেছি। তাই এই সফলতা। এটা আমাকে স্মৃতিকাতর (২০১৩ সালের সেই ইনিংস) করে দিচ্ছে। আমি আগে এভাবেই খেলতাম। যখন রান রেট বেশি থাকবে তখন বল দেখো এবং মারতে থাকো।'

'আমি নিজের স্বাভাবিক খেলাটাই খেলতে চাইছিলাম। আজ আমি সফল হতে পেরেছি। ১৬ রানের মধ্যে তিন উইকেট পড়ে যাওয়ায় আমি এই সুযোগ পেয়েছি। এমন ইনিংস সচরাচর খেলা হবে না, তবে যখন নতুন বলে খেলা হবে তখন কিছুটা সাহায্য পাওয়া যাবে।'

বেঙ্গালুরুর বিপক্ষে খেলা মিলারের সেই ইনিংসটি আইপিএল ইতিহাসের তৃতীয় দ্রুততম সেঞ্চুরি। মাঝের কয়েক আইপিএলে আশা জাগিয়েও হতাশ করেছেন তিনি। মাঝেমধ্যে ক্যামিও খেলেছেন, তবে সেভাবে নজর কেড়ে নিতে পারেননি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...