| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

খুব দ্রুতই ঘুরে দাঁড়াবে মুম্বাই ইন্ডিয়ান্স, বিশ্বাস মালিঙ্গার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ১৭ ২১:৫০:৩৩
খুব দ্রুতই ঘুরে দাঁড়াবে মুম্বাই ইন্ডিয়ান্স, বিশ্বাস মালিঙ্গার

আজ ১৭ এপ্রিল রবিবার ব্রাবোর্ন স্টেডিয়ামে লক্ষৌ সুপার জায়ান্টসের বিপক্ষে টস জিতে ফিল্ডিং নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। আগে ব্যাটিং করা লখনৌ ৪ উইকেটে করে ১৯৯ রান। ২০০ রানের লক্ষ্যে নামা মুম্বাই ২০ ওভার শেষে ৯ উইকেটে করে ১৮১ রান।

শেষ ম্যাচে ১৮ রানে হেরে মুম্বাই এবারের ছয় ম্যাচের ছয়টিতেই হেরেছে। তাতে মুম্বাইয়ের জন্য প্লে-অফে যাওয়ার পথ অনেকটা কঠিনই হয়ে গেছে। রাজস্থান রয়্যালসের বোলিং কোচ হিসেবে মালিঙ্গা এখন কাজ করছেন ঠিকই। তবে নিজের সাবেক দলের ওপর বিশ্বাস হারাচ্ছেন না তিনি।

শ্রীলঙ্কার কিংবদন্তি এই পেসার শনিবার মুম্বাই-লক্ষ্ণৌ ম্যাচ শেষে টুইট করে লিখেছেন, 'বিপর্যস্ত অবস্থা থেকে মুম্বাই ভালোভাবেই ঘুরে দাঁড়াতে পারে। এমন অবস্থা থেকে খেলোয়াড় এবং সাপোর্টিং স্টাফরা মুম্বাইকে আবারও জয়ের ধারায় ফেরাবে।'

প্লে-অফ খেলা যে মুম্বাইয়ের জন্য কঠিন তা মানছেন মালিঙ্গা নিজেও। এই ব্যাপারে সাবেক লঙ্কান পেসারের ভাষ্য, 'প্লে-অফে যাক বা না যাক, মুম্বাই এই টুর্নামেন্টটা ভালো অবস্থানে থেকে শেষ করবে।'

২০০৯ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে মালিঙ্গার আইপিএল অভিষেক হয়। তখন থেকে ২০১৯ পর্যন্ত মুম্বাইয়ের হয়েই খেলেছেন মালিঙ্গা। মাঝে ২০১৬ ও ২০১৮ আইপিএল খেলা হয়নি মালিঙ্গার।

৯ মৌসুমে মোট ১২২ ম্যাচ খেলে ৭.১৪ ইকোনমিতে মালিঙ্গা আইপিএলে নিয়েছেন ১৭০ উইকেট। পাঁচবারের চারবারই চ্যাম্পিয়ন মুম্বাই দলে ছিলেন লঙ্কান এই পেসার। এ কারণে বর্তমানে রাজস্থানের বোলিং কোচের দায়িত্বে থাকলেও মুম্বাইয়ের প্রতি তার আলাদা টান কাজ করছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...