| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ডিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা প্রকাশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ১৭ ২১:১৯:১৪
ডিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা প্রকাশ

তবে এখন পর্যন্ত পয়েন্ট টেবিলে এক নম্বরে থাকা শেখ জামাল ধানমন্ডি ক্লাব ১০ ম্যাচে জয় পায় ৯টি ম্যাচে। এদিকে আবাহনীর জয় ১০ ম্যাচে ৭টি ম্যাচে। তিন নম্বরে থাকা লিজেন্ডস অব রূপগঞ্জ জিতেছে ৭টি ম্যাচ। প্রাইম ব্যাংকের জয় ৬টি। রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব আর গাজী গ্রুপ ক্রিকেটার্স পেয়েছে সমান ৫টি করে জয়।

তবে দল ছাপিয়ে খেলোয়াড়রা ব্যক্তিগত পারফরম্যান্সে আলো ছড়িয়েছেন ব্যাটে-বলে। ব্যাট হাতে দারুণ লড়াই চলছে লিজেন্ডস অব রূপগঞ্জের নাঈম ইসলাম ও প্রাইম ব্যাংকের এনামুল হক বিজয়ের।

অন্যদিকে ১০ ম্যাচে দুজনেই পেয়েছেন ২টি করে শতক ও ৫টি করে অর্ধশতক। কখনও নাঈম টপকে গেছেন বিজয়কে, কখনও বিজয় নাঈমকে। রাউন্ড পর্ব শেষে অবশ্য এগিয়ে আছেন নাঈম।

এদিকে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় এক নম্বরে থাকা নাঈমের রান ৭৪৯। দুই নম্বরে থাকা বিজয় করেছেন ৭২৮ রান। এই দুজনের থেকে অনেক দূরে রয়েছেন তিন নম্বরে থাকা রূপগঞ্জ টাইগার্সের জাকির হোসেন (৪৮৭ রান)। চার নম্বরে থাকা আবাহনী লিমিটেডের মোসাদ্দেক হোসেন করেছেন ৪৭৭ রান।

তবে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকায় এক নম্বরে নেই বাংলাদেশি। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ভারতীয় রিক্রুট পারভেজ রসুল ১০ ম্যাচে নিয়েছেন ২০টি উইকেট। ৯২.৫ ওভার বোলিং করে ওভার প্রতি রান দেন ২.৮৫ করে।

দুই নম্বরে রয়েছেন প্রাইম ব্যাংকের রাকিবুল হাসান। ৪.৪২ ইকনোমিতে ১৯ উইকেট নিয়েছেন এই স্পিনার। তিন নম্বরে রয়েছেন আরেক ভারতীয় অল-রাউন্ডার চিরাগ জানি। লিজেন্ডস অব রূপগঞ্জের এই মিডিয়াম পেসার নিয়েছেন ১৮টি উইকেট। ১৭ উইকেট করে নিয়েছেন তিন জন মোহামেডানের নাজমুল ইসলাম অপু, গাজী গ্রুপ ক্রিকেটার্সের কাজী অনিক ও খেলাঘর সমাজ কল্যাণের মাসুম খান।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...