| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

বাবার অউটে কান্নায় ভেঙ্গে পড়েন মেয়েরা, ভাইরাল ভিডিও

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ১৭ ১৫:১৫:১৩
বাবার অউটে কান্নায় ভেঙ্গে পড়েন মেয়েরা, ভাইরাল ভিডিও

আইপিএলের ১৫ তম আসরের কারণে অনেক বিদেশী ক্রিকেটার ভারতকে তাদের দ্বিতীয় বাড়ি হিসেবে গ্রহণ করেছেন। ডেভিড ওয়ার্নারও এমন একজন শীর্ষস্থানীয় ক্রিকেটার। তাঁর ভারতের প্রতি বিশেষ আকর্ষণ রয়েছে। আইপিএল চলাকালীন ওয়ার্নারকে ভক্তরা আন্তরিকভাবে গ্রহণ করেছেন এবং এই খেলোয়াড় সানরাইজার্স হায়দরাবাদে কাটানো তাঁর মুহূর্তগুলি পুরোপুরি উপভোগ করেছেন।

এবারের আসরে ওয়ার্নার দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন কারণ তিনি আইপিএল ২০২২ এর আগে মুক্তি পেয়েছিলেন এবং তারপরে দিল্লি দল তাঁকে কিনেছিল। দিল্লি ক্যাপিটালসের হয়ে ভালো মরশুম খেলছেন ওয়ার্নার। তিনি পাকিস্তান খেলে সরাসরি ভারতে এসেছিলেন এবং দিল্লির হয়ে দুর্দান্ত কিছু ইনিংস খেলেন। যদিও দিল্লি দল এই মুহূর্তে ভালো করছে না কিন্তু ডেভিড ওয়ার্নার বেশ ভালোই করেছেন এবং দুটি হাফ সেঞ্চুরিও করেছেন।

ওয়ার্নারের পরিবারের তাঁর সঙ্গে ভারতে উপস্থিত আছন। ওয়ার্নারের তাঁর দুই কন্যা-'আইভি মে' এবং'ইন্ডি রে' দিল্লি ক্যাপিটালস বনাম আরসিবি -র ম্যাচ দেখতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। এই ম্যাচে ব্যাঙ্গালোরের ১৯০ রানের লক্ষ্য তাড়া করতে নেমেছিল দিল্লি ক্যাপিটলস। এই ম্যাচে ডেভিড ওয়ার্নার যতক্ষণ ক্রিজে ছিলেন ততক্ষণ দলটি ম্যাচে ছিল। কিন্তু ওয়ার্নার ৩৮ বলে ৬৬ রান করে আউট হতেই ম্যাচের ছবি বদলে যায়। এ দিনের ম্যাচের ১২তম ওভারে আউট হন ওয়ার্নার, যা দেখে তাঁর মেয়েরা কেঁদে ফেলেন। তাদের সেই ছবি শেয়ার করেছেন ওয়ার্নারের স্ত্রী নিজেই।

দুই মেয়েকে পাশাপাশি বসে থাকতে দেখা যায়। তার আশেপাশে আরও ক্রিকেটারদের পরিবারের লোকেরা উপস্থিত ছিলেন। ওয়ার্নারের স্ত্রী, ক্যান্ডিশ ওয়ার্নার,কন্যাদের প্রতিক্রিয়ার একটি ছবি আপলোড করেছেন এবং ক্যাপশন দিয়েছেন - যখন বাবা আউট হয়ে যান তখন মেয়েদের হৃদয় ভেঙে যায়। এতে কোনও সন্দেহ নেই যে ডেভিড ওয়ারেনকে আউট করার পরে ম্যাচে দিল্লি নিজেদের গতি হারিয়েছে। তবে সেই ম্যাচে ওয়ার্নারের মেয়েদের এই ছবি দারুণ ভাইরাল হচ্ছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...