| ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

আইপিএলে কোহলির পথে হাঁটলেন রোহিত

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ১৭ ১৪:৫৩:৩৩
আইপিএলে কোহলির পথে হাঁটলেন রোহিত

আইপিএলের ইতিহাসে সকল দল গুলোর মধ্যে সফলতম ফ্রাঞ্চাইজি নিঃসন্দেহে মুম্বই ইন্ডিয়ান্স দল। দিলটি এই সিগের মোট পাঁচবারের চ্যাম্পিয়ন। কিন্তু চলতি আসরে যেন কোন কিছুই ঠিকঠাক হচ্ছে না রোহিত বাহিনীর। একের পর এক ম্যাচে লড়াই করেও তারা হারের মুখ দেখছে। শনিবাসরীয় সন্ধ্যায় লখনউ সুপার জায়ান্টস দলের বিরুদ্ধে চলতি মরশুমে তাদের ষষ্ঠ হারের সম্মুখীন হল তারা। এই নিয়ে চলতি আইপিএলে পরপর ছয় ম্যাচ খেলে ছয় ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে মুম্বই দলকে। যা ফ্রাঞ্চাইজির ইতিহাসে সবথেকে লজ্জাজনক বা বলা ভালো লজ্জার বিরল নজির।

প্রসঙ্গত এর আগে তারা টানা ৫টি ম্যাচে হেরেছিল দু'বার। সেই ঘটনা ঘটেছিল ২০১৪-১৫ মরশুমে। সেই লজ্জার নজিরও এবার ভেঙে ফেলল তারা। আইপিএলের ইতিহাসে আপাতত টানা ম্যাচ হারার তালিকায় তারা দ্বিতীয় স্থানে রয়েছে। প্রথম স্থানে রয়েছে পঞ্জাব।

আসুন একনজরে দেখে নিন সেই পরিসংখ্যান:-

১) পঞ্জাব কিংস/ কিংস ইলেভেন পঞ্জাব:- ৮ টি ম্যাচ(২০১০)

২) মুম্বই ইন্ডিয়ান্স:- ৬* টি ম্যাচ (২০২২)

৩) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর :- ৬ টি ম্যাচ (২০১৯)

৪) দিল্লি ক্যাপিটালস/দিল্লি ডেয়ারডেভিলস :- ৬টি ম্যাচ (২০১৩)

৫) মুম্বই ইন্ডিয়ান্স :- ৫টি ম্যাচ (২০১৪)

প্রসঙ্গত এদিন ম্যাচে প্রথমে ব্যাট করে কেএল রাহুলের ৬০ বলে ১০৩ রানের অসাধারণ ইনিংসের দৌলতে লখনউ সুপার জায়ান্টস দল নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৯৯ রান করতে সমর্থ হয়। রাহুলকে যোগ্য সঙ্গত দেন মনীশ পান্ডে। তিনি করেন ৩৮ রান। জবাবে ব্যাট করতে নেমে ভালো লড়াই করেও ম্যাচে শেষ হাসি হাসতে পারেনি মুম্বই দল। ৯ উইকেটের বিনিময়ে মাত্র ১৮১ রানেই আটকে যায় মুম্বই দলের ইনিংস। ১৮ রানে হারতে হয় তাদের।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...