| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ঘরোয়া আসরে শুরু হচ্ছে মাশরাফি-মাহমুদউল্লাহর লড়াই

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ১৫ ১২:২৪:১১
ঘরোয়া আসরে শুরু হচ্ছে মাশরাফি-মাহমুদউল্লাহর লড়াই

সুপার সিক্সে পাড়ি দিতে হলে এই ম্যাচে রূপগঞ্জকে বড় ব্যবধানে হারাতে হবে মোহামেডানের। সাভারের বিকেএসপিতে শুক্রবার (১৫ এপ্রিল) ম্যাচটি শুরু হবে সকাল ৯টায়।

তবে এ দিকে তারকা ক্রিকেটারদের দলে ভিড়িয়েও আসরটা একেবারেই ভালো গেলো না মোহামেডানের। আসরের এই অবস্থায় ৯ ম্যাচে চার জয় আর ৫ হারে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের আটে থাকায়, সুপার সিক্সে খেলা অনেকটাই অনিশ্চিত সাদা-কালোদের। চলতি লিগে সৌম্য-মাহমুদউল্লাহ-হাফিজরাও নিজেদের নামের প্রতি তেমন সুবিচার করতে পারেননি। সেই সাথে বোলাররাও ব্যর্থ হয়েছেন।

গেলো ম্যাচে বিকেএসপিতে সিটি ক্লাবের বিপক্ষে জিতলেও, হেড টু হেড ও রান রেটের সমীকরণে সুপার সিক্সে খেলার সম্ভাবনা নেই বললেই চলে ঐতিহ্যবাহী মোহামেডানের। অন্যদিকে, মাশরাফীর নেতৃত্বে দারুণ খেলে সুপার সিক্স নিশ্চিত করেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। ৯ ম্যাচে ৭ জয় ও ২ হারে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুয়ে রূপগঞ্জ।

গেলো ম্যাচে আশরাফুলের ব্রাদার্সকে হারিয়ে নির্ভার রকিবুল-সাব্বির রহমানরা। তার ওপর ফর্মে থাকা নাঈম ইসলাম-তানজিদরা সেরাটা দিয়ে মোহামেডানের বিপক্ষে জিততে চায়। এদিকে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ৪ উইকেটে হারিয়ে সুপার সিক্সে উঠেছে নবাগত রূপগঞ্জ টাইগার্স।

বিকেএসপির তিন নম্বর মাঠে বৃহস্পতিবার (১৪ এপ্রিল) গাজী গ্রুপের দেওয়া ২০৫ রানের জবাবে ৬ উইকেট হারিয়ে ১৪ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় মার্শাল আইয়ুবের দল। বল হাতে ২২ রান দিয়ে ২ উইকেট শিকার করা রূপগঞ্জের নাসুম আহমেদ হয়েছেন ম্যাচসেরা।

১০ ম্যাচ শেষে রূপগঞ্জ টাইগার্সের পয়েন্ট ১০। রান রেট ০.১০০। গাজী গ্রুপ ক্রিকেটার্সের পয়েন্টও ১০। তবে তারা রানরেটে রূপগঞ্জের চেয়ে পিছিয়ে আছে। গাজী গ্রুপ টেবিলের ছয়ে থাকলেও, তাদের সুপার লিগ যাত্রা নির্ভর করছে মোহামেডান ও লিজেন্ডস অব রূপগঞ্জ ম্যাচের ওপর।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...