ম্যাচ হেরে দ্বিতীয় ভুলে বিশাল জরিমানায় রোহিত শর্মা
এবারের আসরের সময়টা মোটেই ভালো কাটছে না মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মার। তাঁর দেওয়া নেতৃত্বাধীন টুর্নামেন্টের সফলতম দলটি এবারের আসরে এখনও পর্যন্ত জয়ের দেখা পায়নি। পাঁচ ম্যাচের একটিতেও জয় পায় নাই তারা। টানা ম্যাচ হারে ইতোমধ্যেই রোহিতের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তার ওপর পাঁচ ম্যাচের দুটিতেই স্লো ওভার রেটের কারণে জরিমানার মুখোমুখি হতে হলো মুম্বাইয়ের অধিনায়ককে।
গত কাল বুধবার (১৩ এপ্রিল) পাঞ্জাব কিংসের বিপক্ষে চলতি আসরে দ্বিতীয়বারের মতো স্লো ওভারের রেটের ফাঁদে পড়েন রোহিত। রোহিতের জরিমানার বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে আইপিএল কতৃপক্ষ জানিয়েছে, “১৩ এপ্রিল পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের বিপক্ষে স্লো ওভার রেটের কারণে মুম্বাই ইন্ডিয়ান্সকে জরিমানা করা হয়েছে। স্লো ওভার রেটের ক্ষেত্রে প্রযোজ্য আইপিএলের নিয়মের অধীনে এটা যেহেতু দলের দ্বিতীয় ভুল, তাই মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ককে ২৪ লাখ রূপি জরিমানা করা হয়েছে।”
কেবল অধিনায়ক রোহিত নয়, জরিমানা গুনতে হচ্ছে দলের বাকি ক্রিকেটারদেরও। আইপিএল কর্তৃপক্ষের প্রকাশিত ঐ বিবৃতিতে আরও বলা হয়, “দলের বাকি খেলোয়াড়দের ৬ লাখ রূপি কিংবা ম্যাচ ফি’র ২৫ শতাংশ হারে জরিমানা পরিশোধ করতে হবে।”
আইপিএলের নিয়ম অনুযায়ী, রোহিত যদি তৃতীয়বার স্লো ওভার রেটের ফাঁদে পড়েন, তাহলে ৩০ লাখ রূপি জরিমানার পাশাপাশি পেতে হবে এক ম্যাচের নিষেধাজ্ঞাও। তাইতো আগামী ম্যাচগুলোতে দলকে জয়ের ধারায় ফেরানোর পাশাপাশি স্লো ওভার রেটের খড়গ থেকে রেহাই পাওয়ার বাড়তি চিন্তা মাথায় রাখতে হচ্ছে রোহিতকে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
