| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ ক্রিকেট দলের সামনে আসতে যাচ্ছে দারুন সুযোগ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ১৩ ১০:১৩:৫৩
বাংলাদেশ ক্রিকেট দলের সামনে আসতে যাচ্ছে দারুন সুযোগ

একসময় ছোট দলের কাতারে থাকা আর খারাপ খেলার কারনে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মত বড় দলের বিপক্ষে অ্যাওয়ে সিরিজ খেলার সুযোগ পেত না টেয়াম টাইগার। কিন্তু পারফরম্যান্স আর সাফল্যের গ্রাফ যখন ঊর্ধ্বমুখী, তখনও বাংলাদেশ বঞ্চিত হচ্ছে ক্রিকেটের ক্লাসিক্যাল দুই ভেন্যুতে খেলা থেকে।

ইংল্যান্ডে বাংলাদেশ সর্বশেষ সফর করেছে ২০১০ সালে। অস্ট্রেলিয়ায় সর্বশেষ সফর ছিল তারও আগে, ২০০৮ এ। এরপর বৈশ্বিক আসর খেলতে এই দুই দেশে গিয়ে বাংলাদেশ সমীহ জাগানিয়া পারফরম্যান্স দেখিয়েছে। দ্বিপাক্ষিক সিরিজ খেলার খরা অবশ্য কাটতে পারে আগামী এফটিপিতে।

আগামী ক্রিকেটীয় চক্রের জন্য যে নতুন ‘ফিউচার ট্যুর প্ল্যান’ করা হচ্ছে তাতে বাংলাদেশ ক্রিকেট টিমের সামনে আসতে যাচ্ছে দারুন সুযোগ। এই ফিউচার ট্যুর প্ল্যানে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সফর রাখার চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইতোমধ্যে এ বিষয়ে ইতিবাচক সাড়াও পাওয়া গেছে, জানালেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।

তিনি বলেন, ‘অবশ্যই বিষয়গুলো আমাদের বিবেচনায় আছে। এ বিষয়গুলো ঠিক করার জন্যই বোর্ডগুলোর সাথে কথা বলেছি। বেশ কিছু ইতিবাচক ইঙ্গিত আমরা পেয়েছি। আশা করি আগামী এফটিপিতে আসবে।’

আগামী এফটিপিতে অন্য সব দলের মত বাংলাদেশেরও ম্যাচের সংখ্যা বৃদ্ধি পাবে। আসছে বছরগুলোতে তাই বেশ ব্যস্ত সময় কাটাতে হবে টিম টাইগারকে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...