| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

পিসিবি সভাপতির পদ ছাড়া নিয়ে নিজের সিদ্ধস্নত জানালেন রমিজ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ১২ ১৬:৩৯:৩৩
পিসিবি সভাপতির পদ ছাড়া নিয়ে নিজের সিদ্ধস্নত জানালেন রমিজ

কদিন ধরেই নানা গণমাধ্যমে রমিজ রাজার পদত্যাগের একটা আভাস শোনা যাচ্ছিল। তবে পাকিস্তানের এক গন মাধ্যম জিও নিউজ বলছে, সরকারে পরিবর্তন হলেও পদত্যাগ করছেন না রমিজ রাজা!

এই সংবাদ মাধ্যম (জিও নিউজ) বলছে, নতুন সরকারের সিদ্ধান্তের অপেক্ষাতেই আছেন রমিজ। সেখান থেকে কোনো ধরনের বার্তা না আসা পর্যন্ত পিসিবির কাজ ঠিকঠাক মতো চালিয়ে যাবেন। তবে শেষ পর্যন্ত রমিজ রাজা যদি পদত্যাগ করেন-ই, সেক্ষেত্রে সাবেক পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠিকে দেখা যেতে পারে এই পদে। যিনি এর আগেও পিসিবিতে নানা নাটকের সঙ্গী ছিলেন।

এটা একটা প্রতিষ্ঠিত ব্যাপার যে পাকিস্তানে সরকার পরিবর্তন হলে পরিবর্তন আসে পিসিবিতে। সংস্থাটির গঠনতন্ত্রেই আছে- পিসিবির প্রধান পৃষ্ঠপোষক পাকিস্তানের প্রধানমন্ত্রী। ফলে তার পছন্দের ব্যক্তি পিসিবির শীর্ষ পদে বসে থাকেন। ২০১৮ সালে ইমরান খান ক্ষমতায় আসার আগে পিসিবির চেয়ারম্যান ছিলেন নাজাম শেঠি। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে শেঠিকে সরিয়েই পিসিবির শীর্ষ পদে বসানো হয় এহসান মানিকে। এরপর সভাপতির দায়িত্ব গ্রহণ করেন রমিজ রাজা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...