| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ক্রিকেটের জন্য চরম দু:সংবাদ, দায়িত্ব ছাড়লেন হেড কোচ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ১২ ১৪:০৭:০২
বাংলাদেশ ক্রিকেটের জন্য চরম দু:সংবাদ, দায়িত্ব ছাড়লেন হেড কোচ

বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের দায়িত্ব পান নাভিদ গত ২০১৮ সালে। তার পর থেকে বাংলাদেশ এগিয়ে যায় সামনের দিকে। বাংলাদেশ প্রথমবারের মতো ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতে। এরপর ২০২৩ সাল পর্যন্ত বাড়ানো হয় নাভিদের চুক্তি। কিন্তু তার আগেই বিদায় বলে দিলেন লঙ্কান এই কোচ।

বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের কোচ হলেও সাম্প্রতিক সময়ে নাভিদের সময় কেটেছে অস্ট্রেলিয়ায়। শ্রীলঙ্কা জাতীয় দলের সহকারী কোচের প্রস্তাব পাওয়ার পর বিসিবির কাছে জানিয়ে দেন নিজের ইচ্ছার কথা। ২০২৩ সাল পর্যন্ত অনূর্ধ্ব-১৯ দলের কোচ হিসেবে তার সাথে চুক্তি থাকলেও, নাভিদের ইচ্ছায় বিসিবি তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে।

এদিকে সদ্য নিয়োগ পাওয়া শ্রীলঙ্কার প্রধান কোচ ক্রিস সিলভারউডের সহযোগী হিসেবে আগামী মাসে বাংলাদেশ সফরে আসবেন নাভিদ। শ্রীলঙ্কার সহকারী কোচ হিসেবে তিনি আবারো বাংলাদেশে আসবেন। সে সময় লঙ্কানদের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন তিনি।

এদিকে সিলভারউডের আগে নাভিদকেই বাংলাদেশ সফরে অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল শ্রীলঙ্কা। নতুন চাকরি পাওয়ায় বাংলাদেশের সাথে আপাতত সম্পর্কের ইতি ঘটল নাভিদের।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...