| ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

নবম পে-স্কেলের প্রজ্ঞাপন ভেটিংয়ে, আজই গেজেট প্রকাশের সম্ভাবনা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ সেপ্টেম্বর ১৮ ০৯:৪৪:১২
নবম পে-স্কেলের প্রজ্ঞাপন ভেটিংয়ে, আজই গেজেট প্রকাশের সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের গেজেট প্রকাশের প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়েছে। নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপনের খসড়া আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, ভেটিংয়ের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। সব আনুষ্ঠানিকতা শেষ হলে আজই গেজেট প্রকাশ হতে পারে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপনের খসড়া আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হয়। অর্থ মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে দ্য ডেইলি ক্যাম্পাস জানিয়েছে, বাকি আনুষ্ঠানিকতা দ্রুত শেষ করা গেলে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) গেজেট জারি হতে পারে। তবে প্রক্রিয়া শেষ করতে সময় বেশি লাগলে গেজেট প্রকাশ পিছিয়ে যেতে পারে।

এর আগে গত ৩১ আগস্ট জাতীয় পে-স্কেল ২০২৬ অনুমোদন করে সরকার। নতুন বেতন কাঠামোয় ২০তম গ্রেডে সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা এবং প্রথম গ্রেডে সর্বোচ্চ মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। গ্রেডভেদে মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব রয়েছে।

নতুন পে-স্কেল ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। মূল বেতন তিন ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। আর বিভিন্ন ভাতা কার্যকর হওয়ার কথা রয়েছে ২০২৮ সালের জানুয়ারি থেকে।

নতুন পে-স্কেল অনুমোদনের পর এক সপ্তাহের মধ্যে প্রজ্ঞাপন প্রকাশের কথা বলা হলেও নির্ধারিত সময়ে তা হয়নি। এতে সরকারি চাকরিজীবীদের মধ্যে অপেক্ষা তৈরি হয়। তবে সর্বশেষ খসড়া আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ে পাঠানোয় গেজেট প্রকাশের প্রক্রিয়া এখন গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে।

গেজেট প্রকাশ হলে নতুন বেতন কাঠামোর বিস্তারিত বাস্তবায়ন পদ্ধতি, বেতন নির্ধারণ এবং সংশ্লিষ্ট সুযোগ-সুবিধা সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের তারিখ ও প্রতিপক্ষ জানা গেছে। ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...