| ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

আজকের স্বর্ণের বাজারদর: ১২ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ সেপ্টেম্বর ১২ ০৭:৩৬:৫১
আজকের স্বর্ণের বাজারদর: ১২ সেপ্টেম্বর ২০২৬

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আজ শনিবার (১২ সেপ্টেম্বর) সর্বশেষ নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে সোনা। বুধবার দাম কমানোর পর সকাল ১০টা থেকে নতুন দর কার্যকর করা হয়। এরপর আর দাম সমন্বয় না হওয়ায় আজও একই দরে সোনা বিক্রি হচ্ছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) নির্ধারিত সর্বশেষ দর অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম ২০ হাজার ৬৫ টাকা। সে হিসাবে এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম ১৯ হাজার ১৬৫ টাকা। এই মানের এক ভরি সোনার দাম প্রায় ২ লাখ ২৩ হাজার ৫৬৫ টাকা।

অন্যদিকে ১৮ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম ১৬ হাজার ৪৫৫ টাকা। সে হিসাবে এক ভরি ১৮ ক্যারেট সোনার দাম প্রায় ১ লাখ ৯১ হাজার ৯৯৮ টাকা।

সনাতন পদ্ধতির সোনার প্রতি গ্রাম দাম নির্ধারণ করা হয়েছে ১৩ হাজার ৪৮৫ টাকা। সে হিসাবে এক ভরি সনাতন পদ্ধতির সোনার দাম প্রায় ১ লাখ ৫৭ হাজার ২৬৯ টাকা।

ভরিতে কমেছে ১ হাজার ১০৮ টাকা

এর আগে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ছিল ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা। নতুন দরে প্রতি ভরিতে দাম কমেছে ১ হাজার ১০৮ টাকা। একই সঙ্গে ২১ ও ১৮ ক্যারেটসহ অন্যান্য মানের সোনার দামও কমানো হয়েছে।

গহনা কিনতে দিতে হবে ভ্যাট ও মজুরি

বাজুস জানিয়েছে, নির্ধারিত সোনার দামের সঙ্গে ক্রেতাকে ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি দিতে হবে। তবে গহনার নকশা, মান ও কাজের ধরন অনুযায়ী মজুরির পরিমাণ কম-বেশি হতে পারে।

অর্থাৎ, গহনা কেনার সময় শুধু সোনার নির্ধারিত দাম নয়, এর সঙ্গে প্রযোজ্য ভ্যাট ও মজুরিও পরিশোধ করতে হবে। ফলে দোকানে গিয়ে গহনা কেনার ক্ষেত্রে প্রতি ভরির ঘোষিত দামের চেয়ে মোট খরচ কিছুটা বেশি হবে।

রাকিব/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে ঘিরে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন খবর সামনে এসেছে। ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ, রিয়াল মাদ্রিদ বনাম বার্সোলোনা, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ, রিয়াল মাদ্রিদ বনাম বার্সোলোনা, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: স্প্যানিশ লা লিগার উত্তেজনাপূর্ণ এল ক্লাসিকোয় বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। রোববার ...

ইয়ামাল, এমবাপে নাকি কেইন, ব্যালন ডি’অর জিতবেন কে

ইয়ামাল, এমবাপে নাকি কেইন, ব্যালন ডি’অর জিতবেন কে

নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর কার হাতে উঠবে, তা নিয়ে ...