নতুন পে স্কেলের প্রজ্ঞাপন নিয়ে বড় আপডেট
নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশের অপেক্ষায় রয়েছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। নতুন বেতন কাঠামোর গেজেট প্রকাশের প্রক্রিয়া এখন শেষ পর্যায়ে রয়েছে। সব আনুষ্ঠানিকতা দ্রুত শেষ করা গেলে চলতি সপ্তাহেই প্রজ্ঞাপন প্রকাশ হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সম্ভাব্য তারিখ হিসেবে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নিয়েও আলোচনা ছিল। তবে প্রজ্ঞাপন প্রকাশের আগে আরও কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন পে স্কেলের প্রজ্ঞাপনের খসড়া ইতোমধ্যে বাংলাদেশ সরকারি মুদ্রণালয় বা বিজি প্রেসে পাঠানো হয়েছে। সেখানে প্রয়োজনীয় কাজ শেষ করে খসড়াটি অর্থ মন্ত্রণালয়ে ফেরত আসবে। এরপর আইন মন্ত্রণালয়ের ভেটিং সম্পন্ন হলে এসআরও নম্বর দিয়ে গেজেট প্রকাশ করা হবে।
অর্থ মন্ত্রণালয়ের পে স্কেল-সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, বুধবার নতুন পে স্কেলের রেজল্যুশন বিজি প্রেসে পাঠানো হয়েছে। সেখানে প্রক্রিয়া শেষ হওয়ার পর সেটি অর্থ মন্ত্রণালয়ে আসবে। এরপর খসড়া আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হবে।
ভেটিং শেষ হলে এসআরও নম্বর দিয়ে প্রজ্ঞাপন প্রকাশের প্রক্রিয়া সম্পন্ন হবে। ফলে গেজেট প্রকাশের পরই নতুন বেতন কাঠামো বাস্তবায়নের বিভিন্ন দিক আরও স্পষ্ট হবে।
৩১ আগস্ট পে স্কেল অনুমোদন
এর আগে ৩১ আগস্ট মন্ত্রিসভার বৈঠকে নবম জাতীয় পে স্কেলের প্রস্তাব অনুমোদন করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, নতুন বেতন কাঠামো ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানিয়েছিলেন, চলতি সপ্তাহেই এ বিষয়ে আদেশ জারি হতে পারে। তবে ভেটিংসহ কিছু আনুষ্ঠানিকতা বাকি থাকায় প্রজ্ঞাপন প্রকাশে কিছুটা সময় লাগছে।
২০তম গ্রেডে বেতন হবে ২০ হাজার টাকা
প্রস্তাবিত নতুন বেতন কাঠামোয় নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন বৃদ্ধির হার তুলনামূলকভাবে বেশি। বর্তমানে ২০তম গ্রেডের মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা। নতুন কাঠামোয় তা বাড়িয়ে ২০ হাজার টাকা করার প্রস্তাব রয়েছে।
অন্যদিকে প্রথম গ্রেডের মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৫৬ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে।
তবে নতুন বেসিকের পুরো সুবিধা একসঙ্গে কার্যকর হবে না। ২০২৬-২৭ অর্থবছরের মধ্যে তিন ধাপে বাড়তি অর্থ মূল বেতনের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
তিন ধাপে বাড়বে বেসিক
১০ম থেকে ২০তম গ্রেডের ক্ষেত্রে নতুন বেতন কাঠামোয় বাড়তি অংশের ৫০ শতাংশ প্রথম ধাপে, ২৫ শতাংশ দ্বিতীয় ধাপে এবং বাকি ২৫ শতাংশ তৃতীয় ধাপে কার্যকর করার পরিকল্পনা করা হয়েছে।
অন্যদিকে ১ম থেকে ৯ম গ্রেডের ক্ষেত্রে বাড়তি অংশ তিন ধাপে যথাক্রমে ৪০ শতাংশ, ৩০ শতাংশ ও ৩০ শতাংশ হারে নতুন বেসিকের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
ফলে নতুন পে স্কেলের পুরো বেতন একবারে কার্যকর না হয়ে নির্ধারিত ধাপ অনুযায়ী কর্মচারীদের মূল বেতনের সঙ্গে যুক্ত হবে।
নতুন ভাতা কার্যকর ২০২৮ সালে
নতুন পে স্কেলে বেসিক বেতন বাড়লেও সব ধরনের ভাতা একই সময়ে নতুন হারে কার্যকর হবে না। বাড়িভাড়া, চিকিৎসা, শিক্ষা ও যাতায়াতসহ বিভিন্ন ভাতা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে নতুন কাঠামোয় দেওয়ার পরিকল্পনা রয়েছে।
আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষ করে প্রজ্ঞাপন জারি হলে নতুন পে স্কেলের বাস্তবায়ন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে আরও পরিষ্কার হবে। ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে কবে থেকে নতুন বেতন কাঠামোর সুবিধা পুরোপুরি পাওয়া যাবে, সেটিও তখন স্পষ্ট হবে।
আশা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ১৯৮০-এর দশক-এর ছবি বানানোর নতুন AI ট্রেন্ড, যেভাবে করবেন
- ChatGPT-এর ৮০-এর দশকের ছবি ট্রেন্ড, যেভাবে তৈরি করবেন
- নতুন পে স্কেলে সব গ্রেডে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তনের সুপারিশ
- আজকের স্বর্ণের বাজারদর: ৯ সেপ্টেম্বর ২০২৬
- সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া ভাতা বাড়ছে, গ্রেডভেদে নতুন হার
- আজকের সকল দেশের টাকার রেট: ০৯ সেপ্টেম্বর ২০২৬
- এক পদ, এক পেনশন চালু হচ্ছে, পে-স্কেলে বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম কমল, ভরি কত টাকা
- নবম পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সর্বশেষ তথ্য
- ফেসবুকে আশির দশকে ফেরার ট্রেন্ড, মেতেছেন তারকারাও
- বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি
- একাদশে ভর্তির আবেদন নিয়ে সুখবর, বাড়ল সময়
- ৯ সেপ্টেম্বর ঢাকার আবহাওয়ার পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর
- টাকা ছাপতে এক বছরে বাংলাদেশ ব্যাংকের খরচ বেড়েছে প্রায় দ্বিগুণ
