| ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

আজকের স্বর্ণের বাজারদর: ২৮ আগস্ট ২০২৬

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ২৮ ০৯:৪১:৫৫
আজকের স্বর্ণের বাজারদর: ২৮ আগস্ট ২০২৬

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে সোনার দাম আপাতত অপরিবর্তিত রয়েছে। সর্বশেষ গত মঙ্গলবার সোনার দাম সমন্বয় করেছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ওই সময় প্রতি ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা।

দাম অপরিবর্তিত থাকায় শুক্রবার (২৮ আগস্ট) দেশের বাজারে বাজুসের নির্ধারিত আগের দামেই সোনা বিক্রি হচ্ছে।

আজকের সোনার দাম

বাজুসের সর্বশেষ নির্ধারিত মূল্য অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি সোনার দাম:

২২ ক্যারেট: ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা

২১ ক্যারেট: ২ লাখ ৩৬ হাজার ৬০৪ টাকা

১৮ ক্যারেট: ২ লাখ ৩ হাজার ১৮৭ টাকা

সনাতন পদ্ধতি: ১ লাখ ৬৫ হাজার ৯২০ টাকা

রুপার দাম অপরিবর্তিত

সোনার দাম অপরিবর্তিত থাকার পাশাপাশি রুপার দামও বাড়েনি। বর্তমানে প্রতি ভরি রুপার দাম:

২২ ক্যারেট: ৫ হাজার ৪৮২ টাকা

২১ ক্যারেট: ৫ হাজার ২৪৯ টাকা

১৮ ক্যারেট: ৪ হাজার ৪৯১ টাকা

সনাতন পদ্ধতি: ৩ হাজার ৩৮৩ টাকা

ভ্যাট ও মজুরি নিয়ে বাজুসের নির্দেশনা

বাজুস জানিয়েছে, ঘোষিত বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। ফলে ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। তবে অলংকারের ডিজাইন ও নকশা অনুযায়ী নির্ধারিত মজুরি প্রযোজ্য হবে।

এ ছাড়া নির্ধারিত ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলংকার বদল বা ক্রয়ের ক্ষেত্রে বাজুসের আগের নিয়মই বহাল থাকবে।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে বাজুসের সর্বশেষ নির্ধারিত এই মূল্য কার্যকর থাকবে।

রাকিব/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

লিভারপুল বনাম ম্যানচেস্টার সিটির হাই-ভোল্টেজ ম্যাচ; লাইভ দেখুন

লিভারপুল বনাম ম্যানচেস্টার সিটির হাই-ভোল্টেজ ম্যাচ; লাইভ দেখুন

খেলাধুলা ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবল রোমাঞ্চে আজ রাতে মুখোমুখি হচ্ছে বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...