| ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

১২০ হার্টজ ডিসপ্লে ও ৭০০০ এমএএইচ ব্যাটারির হেলিও ৬২ বাজারে

লাইফ স্টাইল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ২৭ ১৯:১৯:৪০
১২০ হার্টজ ডিসপ্লে ও ৭০০০ এমএএইচ ব্যাটারির হেলিও ৬২ বাজারে

নিজস্ব প্রতিবেদক: স্মার্টফোনের দাম বাড়ার মধ্যেও বাজেটের মধ্যে বড় ব্যাটারি ও আধুনিক ফিচারের সমন্বয়ে নতুন হ্যান্ডসেট এনেছে হেলিও। ১৮ হাজার ৯৯৯ টাকা দামের হেলিও ৬২ মডেলে রয়েছে ৭ হাজার এমএএইচ ব্যাটারি, ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং ৩৩ ওয়াট দ্রুত চার্জিং সুবিধা।

হেলিওর সেলস অ্যান্ড মার্কেটিং পরিচালক মোহাম্মদ আবু সায়েম বলেন, বাজেটের মধ্যে স্মার্টফোন কিনতে গিয়ে ব্যবহারকারীদের যেন প্রয়োজনীয় ফিচারের সঙ্গে আপস করতে না হয়, সে লক্ষ্যেই হেলিও ৬২ তৈরি করা হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, ফোনটিতে ৬ জিবি র‍্যাম, আইপি৬৪ রেটিং ও আয়রন গার্ড সুরক্ষার মতো সুবিধাও রাখা হয়েছে।

১২০ হার্টজ ডিসপ্লে

হেলিও ৬২-এ রয়েছে ৬ দশমিক ৭৮ ইঞ্চির আইপিএস পাঞ্চ-হোল ডিসপ্লে। এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের পাশাপাশি সর্বোচ্চ ৮০০ নিট উজ্জ্বলতা পাওয়া যাবে। ডিসপ্লের সুরক্ষায় রয়েছে আয়রন গার্ড প্রটেকশন।

পারফরম্যান্সের জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৮১ চিপসেট। এর সঙ্গে রয়েছে ৬ জিবি র‍্যাম এবং অতিরিক্ত ৬ জিবি ভার্চুয়াল র‍্যাম। অভ্যন্তরীণ স্টোরেজ ১২৮ জিবি, যা মেমোরি কার্ডের মাধ্যমে ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

৭০০০ এমএএইচ ব্যাটারি

ফোনটির অন্যতম প্রধান আকর্ষণ ৭০০০ এমএএইচের বড় ব্যাটারি। এর সঙ্গে রয়েছে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা।

কোম্পানির দাবি, ৪৩ মিনিটে ব্যাটারি ৫০ শতাংশ পর্যন্ত চার্জ করা সম্ভব। পুরোপুরি চার্জ হতে সময় লাগবে প্রায় ১ ঘণ্টা ৪৫ মিনিট।

৫০ মেগাপিক্সেলের ক্যামেরা

ক্যামেরা সেটআপে পেছনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা ও ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। সেলফির জন্য সামনে দেওয়া হয়েছে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা।

এতে বিউটি মোড, গ্রুপ সেলফি, পোর্ট্রেট, নাইট মোড ও ডুয়াল-ভিউ ভিডিও রেকর্ডিংয়ের মতো ফিচার রয়েছে।

সুরক্ষা ও অন্যান্য সুবিধা

ধুলাবালি ও পানির ছিটা থেকে সুরক্ষার জন্য ফোনটিতে আইপি৬৪ রেটিং দেওয়া হয়েছে। নির্মাতা প্রতিষ্ঠানের দাবি, আয়রন গার্ড সুরক্ষার কারণে এটি ১ মিটার উচ্চতা থেকে পড়ে যাওয়ার ঝুঁকিও সামলাতে পারে।

এ ছাড়া হেলিও ৬২-এ রয়েছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক, ডুয়াল স্পিকার, কাস্টমাইজযোগ্য হ্যালো লাইট, এনএফসি, জাইরোস্কোপ ও ম্যাগনেটোমিটার।

অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমে চলা ফোনটির সঙ্গে দেওয়া হচ্ছে ১৫ মাসের ওয়ারেন্টি।

টাইটেনিয়াম ফগ, মিন্ট গ্রিন ও সিল্ক গ্রিন, এই তিন রঙে হেলিও ৬২ দেশের অনুমোদিত হেলিও বিক্রয়কেন্দ্রে পাওয়া যাবে। ফোনটির দাম ১৮ হাজার ৯৯৯ টাকা।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

লিভারপুল বনাম ম্যানচেস্টার সিটির হাই-ভোল্টেজ ম্যাচ; লাইভ দেখুন

লিভারপুল বনাম ম্যানচেস্টার সিটির হাই-ভোল্টেজ ম্যাচ; লাইভ দেখুন

খেলাধুলা ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবল রোমাঞ্চে আজ রাতে মুখোমুখি হচ্ছে বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...