সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মন্ত্রিসভায় উঠছে পে-স্কেলের প্রস্তাব
নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের চূড়ান্ত খসড়া প্রস্তাব আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপনের প্রস্তুতি চলছে। মন্ত্রিসভায় উপস্থাপনের জন্য প্রস্তাবটি ইতোমধ্যে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বাধীন কমিটি নীতিগতভাবে চূড়ান্ত করেছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন বেতন কাঠামো নিয়ে বেতন বৃদ্ধির হার, বিভিন্ন ভাতা ও সুযোগ-সুবিধা, জুডিশিয়াল সার্ভিসের বেতন কাঠামোর সঙ্গে সমন্বয় এবং সরকারের আর্থিক সক্ষমতার বিষয়গুলো পর্যালোচনা করা হচ্ছে। এসব বিষয় চূড়ান্ত করতে গিয়ে পে-স্কেলের গেজেট প্রকাশে কিছুটা বিলম্ব হচ্ছে।
এর আগে জুলাই ও পরে আগস্টের মধ্যে গেজেট প্রকাশের আলোচনা থাকলেও তা সম্ভব হয়নি। এখন সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় উপস্থাপনের প্রস্তুতি চলছে। মন্ত্রিসভায় অনুমোদন পাওয়ার পর প্রস্তাবটি আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হবে। আইনগত প্রক্রিয়া শেষ করে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে গেজেট প্রকাশের লক্ষ্য রয়েছে।
অক্টোবর থেকে নতুন বেতন পাওয়ার সম্ভাবনা
সরকারের বর্তমান পরিকল্পনা অনুযায়ী, অক্টোবর থেকে সরকারি চাকরিজীবীরা নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন পেতে পারেন। তবে পে-স্কেল কার্যকর ধরা হবে ১ জুলাই থেকে। ফলে জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরের বেতন নতুন কাঠামো অনুযায়ী পুনর্নির্ধারণ করে বকেয়া হিসেবে সমন্বয় করার পরিকল্পনা রয়েছে।
সংশ্লিষ্টদের মতে, বকেয়া অর্থ একসঙ্গে পরিশোধ করা হলে সরকারের ওপর বড় ধরনের আর্থিক চাপ তৈরি হতে পারে। এ কারণে মূল্যস্ফীতি ও সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় বকেয়া অর্থ কয়েক ধাপে পরিশোধের পরিকল্পনা করা হচ্ছে।
প্রয়োজন হলে ঋণ নেওয়ার পরিকল্পনা
নতুন পে-স্কেল বাস্তবায়নের অর্থের সংস্থান নিয়ে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর জানিয়েছেন, প্রয়োজন হলে সরকার ঋণ নেবে।
তিনি বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের প্রক্রিয়া এগিয়ে চলছে। তবে এটি কবে থেকে এবং কত ধাপে কার্যকর হবে, সে বিষয়ে মন্ত্রিসভার সিদ্ধান্তের পর চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে।
তিনি আরও জানান, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে অভ্যন্তরীণ সম্পদ আহরণ বাড়ানোর পাশাপাশি প্রয়োজন হলে ঋণ নেওয়া হবে। এরই মধ্যে প্রক্রিয়ার দুটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হয়েছে।
চূড়ান্ত পর্যায়ে সচিব কমিটির কাজ
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনায় গঠিত উচ্চপর্যায়ের সচিব কমিটির কাজ প্রায় শেষ পর্যায়ে। চূড়ান্ত সুপারিশের আগে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে আরও একটি বৈঠক হতে পারে। ওই বৈঠকে অবশিষ্ট বিষয়গুলো নিষ্পত্তি করে সুপারিশ চূড়ান্ত করার প্রস্তুতি চলছে।
অর্থ মন্ত্রণালয়ের এক দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, অক্টোবর থেকেই সরকারি চাকরিজীবীরা নতুন পে-স্কেলে বেতন পেতে পারেন। এর আগে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে গেজেট প্রকাশের লক্ষ্য রয়েছে।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীও জানিয়েছেন, ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর হবে এবং চলতি অর্থবছর থেকেই নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে। দেশের বর্তমান আর্থিক পরিস্থিতি বিবেচনায় এটি ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। প্রাথমিকভাবে মূল বেতন কার্যকর করে পরে ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা বাস্তবায়নের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
সিদ্দিকা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯০ মিনিটের খেলা শেষ; সান্তোস বনাম পালমেইরাস, জানুন ফলাফল
- আজকের স্বর্ণের বাজারদর, ২৬ আগস্ট ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ২৬ আগস্ট ২০২৬
- ভয়াবহ হওয়ার আগেই ঘূর্ণিঝড়ের শক্তি বাড়ার খবর মিলবে
- মুক্তিযোদ্ধা ও সন্তানদের প্রশিক্ষণে মিলবে ৭৫ লাখ টাকা
- Redmi 17C 5G লঞ্চ, থাকছে ৬.৯ ইঞ্চির ১২০Hz ডিসপ্লে ও ৬,০০০mAh ব্যাটারি
- মোটরসাইকেল প্রেমীদের বড় সুখবর!
- চাহিদামতো টাকা তুলতে পারবেন ৫ ব্যাংকের গ্রাহকেরা
- লঘুচাপের প্রভাবে টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস
- পে-স্কেলে সুখবর, সেপ্টেম্বরেই আসছে গেজেট!
- আজকের স্বর্ণের দাম: ২২, ২১ ও ১৮ ক্যারেটে কত
- নবম পে স্কেলের গেজেট প্রকাশে চূড়ান্ত প্রস্তুতি
- আজকের স্বর্ণের দাম, ২৭ আগস্ট ২০২৬
- গ্রামে লোডশেডিং কমাতে ঢাকায় বিদ্যুৎ ব্যবহারে নতুন সিদ্ধান্ত
- নবম পে-স্কেলের গেজেট কবে, অক্টোবরেই নতুন বেতন
