এসএসসি ও সমমানের ফল সোমবার, অনলাইনে ও এসএমএসে জানবেন যেভাবে
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী সোমবার (১০ আগস্ট) প্রকাশ করা হবে। ফলাফল প্রকাশের পর সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের পাশাপাশি নির্ধারিত দুটি কেন্দ্রীয় ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে।
শনিবার (৮ আগস্ট) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে পরীক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে। এ ছাড়া অভিন্ন দুটি ওয়েবসাইট থেকেও ফলাফল জানা যাবে। ওয়েবসাইট দুটি হলো eduboardresult.gov.bd এবং educationboardresults.gov.bd।
এসএমএসে যেভাবে ফল জানা যাবে
মুঠোফোনে যেকোনো অপারেটরের সিম ব্যবহার করে এসএমএসের মাধ্যমে এসএসসি ও সমমান পরীক্ষার ফল জানা যাবে। এ জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে প্রথমে SSC লিখতে হবে। এরপর স্পেস দিয়ে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, রোল নম্বর এবং পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।
উদাহরণ হিসেবে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের লিখতে হবে:
SSC DHA ROLL YEAR
মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল পরীক্ষার্থীদের জন্য ফরম্যাট:
SSC MAD ROLL YEAR
কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের জন্য ফরম্যাট:
SSC TEC ROLL YEAR
এসএমএস পাঠানোর পর ফিরতি বার্তায় পরীক্ষার ফল জানিয়ে দেওয়া হবে। প্রতিটি এসএমএসের জন্য ১ টাকা ৩৯ পয়সা চার্জ দিতে হবে। এই চার্জের মধ্যে প্রযোজ্য সব ধরনের কর অন্তর্ভুক্ত রয়েছে।
এবার পরীক্ষায় অংশ নেয় ১৮ লাখের বেশি শিক্ষার্থী
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা গত ২১ এপ্রিল সারা দেশে একযোগে শুরু হয়। এতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী অংশ নেয়।
এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিল ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন। মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় অংশ নেয় ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন। আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিল ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।
গত ২০ মে লিখিত পরীক্ষা শেষ হয়। প্রচলিত নিয়ম অনুযায়ী পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের কথা থাকলেও এবার নির্ধারিত সময়ের পর ফল প্রকাশ করা হচ্ছে।
এক ক্লিকে ফলাফল পেতে এখানে ক্লিক করুন-
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- নতুন পে স্কেলে সব গ্রেডে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তনের সুপারিশ
- iPhone 18 Pro Max: দাম, স্পেসিফিকেশন ও সম্ভাব্য ফিচার
- আজকের স্বর্ণের বাজারদর: ৭ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ০৭ সেপ্টেম্বর ২০২৬
- টানা ১২ দিন বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ!
- আজকের স্বর্ণের বাজারদর: ৮ সেপ্টেম্বর ২০২৬
- সরকারি চাকরিতে বাড়তে পারে মৌখিক পরীক্ষার নম্বর
- পে স্কেল পুরোপুরি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বিশেষ সুবিধা চান চাকরিজীবীরা
- ১৪ হাজার শিক্ষক নিয়োগ, অনির্দিষ্টকালের জন্য প্রাথমিকের বদলি স্থগিত
- কার পেনশন কত বাড়বে, জেনে নিন হিসাব
- চালুর আগেই রূপপুর পারমাণবিক চুল্লিতে বড় ত্রুটি!
- আজকের সকল দেশের টাকার রেট: ০৮ সেপ্টেম্বর ২০২৬
- আওয়ামী লীগের নেতৃত্বে শেখ সেলিম, যা বললেন শেখ হাসিনা
- সম্পত্তি দান করেও আজীবন ভোগ, সংসদে পাস নতুন বিল
