| ঢাকা, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

দেশের বাজারে আবার কমল সোনার দাম, ভরিতে কমেছে ৩ হাজার ২৬৬ টাকা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ০৭ ১১:০৪:০৮
দেশের বাজারে আবার কমল সোনার দাম, ভরিতে কমেছে ৩ হাজার ২৬৬ টাকা

নিজস্ব প্রতিবেদক: একদিনের ব্যবধানেই দেশের বাজারে সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমেছে।

শুক্রবার (৭ আগস্ট) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করেছে বাজুস। নতুন মূল্য সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, এখন থেকে দেশের বাজারে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সোনার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (৬ আগস্ট) সোনার দাম বাড়িয়েছিল বাজুস। মাত্র একদিন পরই নতুন করে দাম কমানোর সিদ্ধান্ত এলো।

নতুন দাম কার্যকর হওয়ায় ২২ ক্যারেটের সোনা কিনতে আগের তুলনায় প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কম খরচ হবে। তবে অলঙ্কার কেনার ক্ষেত্রে নির্ধারিত মজুরি ও অন্যান্য প্রযোজ্য খরচ আলাদাভাবে যুক্ত হতে পারে।

রাকিব/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস হেরেছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ...

বিগ ব্যাশে প্রথমবার মুস্তাফিজ

বিগ ব্যাশে প্রথমবার মুস্তাফিজ

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে (বিবিএল) প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন ...

ফুটবল

একটু পর শুরু বাংলাদেশ-ভুটান ম্যাচ, লাইভ দেখুন এখানে

একটু পর শুরু বাংলাদেশ-ভুটান ম্যাচ, লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ২৩ বছরের শিরোপা খরা কাটানোর স্বপ্ন নিয়ে ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপের অভিযান ...

রাত ৮টায় বাংলাদেশ-ভুটান লড়াই, সরাসরি দেখবেন যেভাবে

রাত ৮টায় বাংলাদেশ-ভুটান লড়াই, সরাসরি দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ২৩ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে ঘরের মাঠে অভিযান ...