| ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

গুগল পিক্সেল ১১ সিরিজ নিয়ে বড় তথ্য ফাঁস, জানা গেল সম্ভাব্য মূল্য

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ০৩ ২০:০১:২০
গুগল পিক্সেল ১১ সিরিজ নিয়ে বড় তথ্য ফাঁস, জানা গেল সম্ভাব্য মূল্য

নিজস্ব প্রতিবেদক: আগামী ১২ আগস্ট অনুষ্ঠিত হতে যাওয়া ‘মেড বাই গুগল’ ইভেন্টে উন্মোচনের আগেই গুগলের নতুন পিক্সেল ১১ সিরিজের সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন অনলাইনে ফাঁস হয়েছে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড হেডলাইনসের প্রতিবেদনে দাবি করা হয়েছে, এবারও চারটি মডেল নিয়ে বাজারে আসবে গুগল। এগুলো হলো পিক্সেল ১১, পিক্সেল ১১ প্রো, পিক্সেল ১১ প্রো এক্সএল এবং পিক্সেল ১১ প্রো ফোল্ড।

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, সব মডেলেই গুগলের নতুন টেনসর জি৬ প্রসেসর এবং টাইটান এম৩ নিরাপত্তা কো-প্রসেসর ব্যবহার করা হতে পারে।

প্রতিবেদন বলছে, যুক্তরাষ্ট্রের বাজারে পিক্সেল ১১-এর সম্ভাব্য প্রারম্ভিক দাম হতে পারে ৮৯৯ ডলার। পিক্সেল ১১ প্রোর দাম শুরু হতে পারে ১,০৯৯ ডলার থেকে, পিক্সেল ১১ প্রো এক্সএলের সম্ভাব্য মূল্য ১,২৯৯ ডলার এবং ভাঁজযোগ্য পিক্সেল ১১ প্রো ফোল্ডের দাম শুরু হতে পারে ১,৮৯৯ ডলার থেকে।

ফাঁস হওয়া স্পেসিফিকেশন অনুযায়ী, পিক্সেল ১১-এ থাকতে পারে ৬.৩ ইঞ্চির ১২০ হার্টজ ওএলইডি ডিসপ্লে, সর্বোচ্চ ৩ হাজার নিটস উজ্জ্বলতা, ১২ বা ১৬ জিবি র‍্যাম এবং ২৫৬ বা ৫১২ জিবি স্টোরেজ। ক্যামেরা বিভাগে থাকতে পারে ৪৮ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, ১৩ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড ক্যামেরা এবং ১০.৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এছাড়া ৪,৯৮৫ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির সঙ্গে ৩০ ওয়াট ফাস্ট চার্জিং ও ওয়্যারলেস চার্জিং সুবিধাও থাকতে পারে।

পিক্সেল ১১ প্রো মডেলে ৬.৩ ইঞ্চির এলটিপিও ওএলইডি ডিসপ্লের পাশাপাশি ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, ৪৮ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড এবং ৪৮ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকতে পারে। এতে ৫ গুণ অপটিক্যাল জুম ও সর্বোচ্চ ১২০ গুণ প্রো জুম সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে। সেলফি ক্যামেরা হতে পারে ৪২ মেগাপিক্সেলের।

অন্যদিকে, পিক্সেল ১১ প্রো এক্সএলে থাকতে পারে ৬.৮ ইঞ্চির ডিসপ্লে, সর্বোচ্চ ১ টেরাবাইট স্টোরেজ, ৫,১১৫ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং ৪৫ ওয়াট দ্রুত চার্জিং সুবিধা।

ভাঁজযোগ্য পিক্সেল ১১ প্রো ফোল্ডে থাকতে পারে ৮ ইঞ্চির অভ্যন্তরীণ এবং ৬.৪ ইঞ্চির বাহ্যিক ডিসপ্লে। ফোনটিতে ৪৮ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরার পাশাপাশি আলট্রা-ওয়াইড ও পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, সর্বোচ্চ ১৬ জিবি র‍্যাম, ১ টেরাবাইট স্টোরেজ এবং ৪,৮০৬ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকতে পারে।

এ ছাড়া নতুন সিরিজের সব মডেলেই অ্যান্ড্রয়েড ১৭, আইপি৬৮ মানের পানি ও ধুলা প্রতিরোধ প্রযুক্তি, ওয়্যারলেস চার্জিং এবং উন্নত নিরাপত্তা ফিচার যুক্ত হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে এসব তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি গুগল। আগামী ১২ আগস্টের ‘মেড বাই গুগল’ অনুষ্ঠানে পিক্সেল ১১ সিরিজের পাশাপাশি নতুন পিক্সেল ওয়াচ ও পিক্সেল বাডসও উন্মোচন করা হতে পারে।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের তারিখ ও প্রতিপক্ষ জানা গেছে। ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...