| ঢাকা, রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

৩ নভেম্বর আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘মুরাসু’

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ নভেম্বর ০১ ১০:২২:৩৬
৩ নভেম্বর আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘মুরাসু’

নিজস্ব প্রতিবেদক: বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া একটি নিম্নচাপ আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। সবকিছু পূর্বাভাস অনুযায়ী এগোলে আগামী মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি। সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে ‘মুরাসু’।

শনিবার (৩১ অক্টোবর) ভারতের আবহাওয়া বিভাগ এ তথ্য জানিয়েছে।

আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে মুরাসু। নামটি দিয়েছে ভারত। এর আগে সাইক্লোন অর্ণবের পর অল্প সময়ের ব্যবধানে নতুন এই ঘূর্ণিঝড়ের আশঙ্কা তৈরি হয়েছে। এটি তৈরি হলে চলতি বছরে বঙ্গোপসাগরে সৃষ্ট দ্বিতীয় ঘূর্ণিঝড় হবে।

সম্ভাব্য ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে অন্ধ্রপ্রদেশ উপকূলে সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ। পূর্বাভাসে ঘণ্টায় ৮০ থেকে ১০০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা করা হয়েছে। একই সঙ্গে অতি ভারী বৃষ্টিপাত এবং সমুদ্রে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানানো হয়েছে।

এ পরিস্থিতিতে জেলেদের সমুদ্রে না যাওয়ার বিষয়ে সতর্ক করা হয়েছে। আবহাওয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী নির্দেশনা দেওয়া হতে পারে।

তবে নিম্নচাপটি শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ে রূপ নেবে কি না এবং এর গতিপথ কী হবে, তা আবহাওয়া বিভাগের পরবর্তী পর্যবেক্ষণের ওপর নির্ভর করছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে ঘিরে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন খবর সামনে এসেছে। ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ উরুগুয়ে ও কোস্টারিকা

মেসিকে ছাড়াই খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ উরুগুয়ে ও কোস্টারিকা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নভেম্বরের আন্তর্জাতিক ফুটবল বিরতিতে দুটি প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন ...

ব্যালন ডি’অর জিতে কত টাকা পান হ্যারি কেইন

ব্যালন ডি’অর জিতে কত টাকা পান হ্যারি কেইন

নিজস্ব প্রতিবেদক: ব্যালন ডি’অর ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার। এই ট্রফি জেতা মানে শুধু মাঠের ...