আর্জেন্টিনার উদযাপনের ব্যানার ঘিরে নতুন তথ্য প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠার পর আর্জেন্টিনা দলের উদযাপনে প্রদর্শিত ‘ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার’ লেখা ব্যানারকে ঘিরে নতুন তথ্য সামনে এসেছে। সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ব্যানারটি মাঠে পৌঁছানোর পুরো ঘটনাটি দেখা গেছে।
আর্জেন্টাইন সময় শনিবার (১ আগস্ট) এক সমর্থক আগে প্রকাশ না হওয়া একটি ভিডিও শেয়ার করেন। সেখানে দেখা যায়, গ্যালারি থেকে ব্যানারটি মাঠে আসে এবং পরে সেটি আর্জেন্টিনার খেলোয়াড়দের হাতে পৌঁছে যায়।
ভিডিওতে দেখা যায়, ম্যাচে না খেলা মিডফিল্ডার জিওভানি লো সেলসো প্রথমে মাঠে পড়ে থাকা ব্যানারটি তুলে নেন। বার্তাটি পড়ে তিনি সেটি দর্শকদের সামনে প্রদর্শন করেন। পরে লিসান্দ্রো মার্তিনেজ ও ক্রিস্তিয়ান রোমেরোর সঙ্গে ব্যানারটি হাতে নিয়ে উদযাপনে অংশ নেন। একপর্যায়ে লো সেলসো ব্যানারটি মাঠে বিছিয়ে দিলে সেই দৃশ্যের ছবি দ্রুত সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
ভিডিওটি প্রকাশ করা সমর্থক জানান, প্রথমে তিনি বুঝতেই পারেননি যে ব্যানারটি মাঠে আসার মুহূর্তটি তার ক্যামেরায় ধারণ হয়েছে। বিশ্বকাপ শেষে ভিডিওগুলো দেখার সময় ঘটনাটি তার নজরে আসে এবং তিনি সেটি সামাজিক মাধ্যমে প্রকাশ করেন।
এদিকে ব্যানারটির উৎস নিয়েও নতুন তথ্য সামনে এসেছে। এক ব্যক্তি দাবি করেছেন, এটি একটি হোটেলের বিছানার চাদরের অংশ কেটে তৈরি করা হয়েছিল। তার ভাষ্য, তার আত্মীয় নিজ হাতে ব্যানারটি এঁকেছেন। আর্জেন্টিনার ক্রীড়া সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসও এ তথ্য প্রকাশ করেছে।
ঘটনাটি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মাইলেই। তিনি বলেন, জাতীয় দলের এমন উদযাপন কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে যথাযথ ছিল না। তার মতে, ফুটবলকে রাজনৈতিক বার্তা প্রচারের মাধ্যম বানানো উচিত নয় এবং ফকল্যান্ড দ্বীপপুঞ্জের দাবি কূটনৈতিকভাবেই এগিয়ে নেওয়া উচিত।
এদিকে ব্যানার প্রদর্শনের ঘটনায় ফিফা তদন্ত শুরু করেছে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি যাচাই করছে, এই উদযাপন তাদের রাজনৈতিক বার্তা বা রাজনৈতিক প্রদর্শনসংক্রান্ত বিধিমালা লঙ্ঘন করেছে কি না।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- পে স্কেলের গেজেট কবে, জানা গেল সম্ভাব্য সময়
- নতুন পে-স্কেলে ইনক্রিমেন্টে বড় পরিবর্তন, কোন গ্রেডে কত
- দুর্গাপূজায় ২ দিনের সরকারি ছুটি, ছুটি পাবেন না যারা
- আজকের স্বর্ণের বাজারদর; ১৬ সেপ্টেম্বর ২০২৬
- দেশের বাজারে আজ ১৮, ২১, ২২ ক্যারেট স্বর্ণের দাম
- টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, বেশি বৃষ্টি যেসব এলাকায়
- এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন
- নতুন পে স্কেলে ইনক্রিমেন্ট কমছে উচ্চপদে, বাড়িভাড়াতেও পরিবর্তন
- সোনার দাম কমে এক মাসের সর্বনিম্ন, ভরি কত
- আজকের সকল দেশের টাকার রেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬
- নতুন Bajaj Pulsar 150-এ বড় পরিবর্তন, থাকছে TFT ডিসপ্লে ও নতুন ইঞ্জিন
- ২৫ জেলায় তাপপ্রবাহ, যেসব অঞ্চলে ভারী বৃষ্টির আভাস
- সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটির সুযোগ
- পে স্কেলের গেজেটে কেন প্রতিটি শব্দ খুঁটিয়ে দেখা হচ্ছে
- ৯ম পে স্কেলের গেজেট কবে? ১৭, ২১ নাকি ২২ সেপ্টেম্বর—সর্বশেষ তথ্য
