বিশ্ববাজারে স্বর্ণের ২০% দরপতন, বাংলাদেশে কত কমলো
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের শুরুতে টানা ঊর্ধ্বমুখী ছিল আন্তর্জাতিক সোনার বাজার। একের পর এক রেকর্ড গড়ে জানুয়ারির শেষ দিকে প্রতি ট্রয় আউন্স সোনার দাম ৫ হাজার ৫০০ মার্কিন ডলারের বেশি ছাড়িয়ে যায়। তবে মাত্র ছয় মাসের ব্যবধানে সেই চিত্র বদলে গেছে। বিশ্ববাজারে প্রতি ভরি সোনার দাম কমেছে প্রায় ৬৭ হাজার টাকা। একই সময়ে দেশের বাজারেও কমেছে সোনার দাম, তবে বিশ্ববাজারের তুলনায় কিছুটা কম।
জানুয়ারির ২৯ তারিখ আন্তর্জাতিক বাজারে প্রতি ট্রয় আউন্স সোনার দাম ইতিহাসের সর্বোচ্চ ৫ হাজার ৫০০ ডলার ছাড়ায়। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে) যার মূল্য ছিল প্রায় ৬ লাখ ৭৬ হাজার টাকা।
আন্তর্জাতিক বাজারে সোনা ও রুপার লেনদেন ট্রয় আউন্সে হয়। এক ট্রয় আউন্সের ওজন প্রায় ৩১ দশমিক ১০ গ্রাম, যা প্রায় ২ দশমিক ৬৭ ভরির সমান। সেই হিসাবে বছরের শুরুতে বিশ্ববাজারে প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছিল প্রায় ২ লাখ ৫৩ হাজার টাকা।
তবে জুলাইয়ের শেষ দিকে প্রতি ট্রয় আউন্স সোনার দাম কমে ৪ হাজার ৪৪ ডলারে নেমে আসে। এতে প্রতি ভরি সোনার দাম দাঁড়ায় প্রায় ১ লাখ ৮৬ হাজার টাকা। অর্থাৎ মাত্র ছয় মাসে বিশ্ববাজারে প্রতি ভরি সোনার দাম কমেছে প্রায় ৬৭ হাজার টাকা, যা ২০ শতাংশের বেশি দরপতনের সমান।
অন্যদিকে, বাংলাদেশের বাজারেও একই সময়ে সোনার দাম কমেছে। গত ২৯ জানুয়ারি ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম রেকর্ড ২ লাখ ৮৬ হাজার ১ টাকায় উঠেছিল। এরপর আন্তর্জাতিক বাজারে দাম কমতে থাকায় স্থানীয় বাজারেও কয়েক দফা সমন্বয় করা হয়।
বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। সে হিসাবে গত প্রায় ছয় মাসে দেশে প্রতি ভরি সোনার দাম কমেছে প্রায় ৬৩ হাজার টাকা।
বিশেষজ্ঞদের মতে, বিশ্ববাজারে দাম কমলেও বাংলাদেশে একই হারে কমে না। এর অন্যতম কারণ হলো বৈধভাবে সোনা আমদানির সীমাবদ্ধতা, ব্যাগেজ রুলের ওপর নির্ভরশীলতা, উচ্চ শুল্ক ও কর, ডলারের বিনিময় হার এবং স্থানীয় বাজারের চাহিদা-সরবরাহ পরিস্থিতি।
এ ছাড়া বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আন্তর্জাতিক বাজার, ডলারের মূল্য এবং স্থানীয় বাজার পরিস্থিতি বিবেচনায় সোনার দাম নির্ধারণ করে। ফলে বিশ্ববাজারে বড় ধরনের দরপতন হলেও দেশের বাজারে তার প্রভাব তুলনামূলকভাবে কম দেখা যায়।
রাকিব/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ভেটিংয়ে নবম পে-স্কেলের প্রজ্ঞাপন, আজই গেজেট
- ব্যাচেলর পয়েন্টের পাভেনের আপত্তিকর ভিডিও ভাইরাল
- ৯ম পে স্কেলের গেজেট কবে? ১৭, ২১ নাকি ২২ সেপ্টেম্বর—সর্বশেষ তথ্য
- দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১৬ দিনের ছুটি!
- আজকের স্বর্ণের বাজারদর: ১৭ সেপ্টেম্বর ২০২৬
- নবম পে-স্কেলের গেজেট আজই? সন্ধ্যার পর আসতে পারে প্রজ্ঞাপন
- নতুন পে-স্কেলে বাতিল হচ্ছে যে বিশেষ সুবিধা
- আজকের সকল দেশের টাকার রেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬
- নবম পে স্কেলের গেজেট নিয়ে বড় অগ্রগতি
- একাদশে ভর্তির জন্য আবেদন শূন্য যে ১১ কলেজে
- পে স্কেলের গেজেটে কেন প্রতিটি শব্দ খুঁটিয়ে দেখা হচ্ছে
- ২৩ সেপ্টেম্বর কারা ছুটি পাবেন, কারা পাবেন না
- অক্টোবরে স্কুল-কলেজ-মাদ্রাসায় টানা ছুটি
- একাদশে ভর্তির ফল ঘোষণা, যেভাবে দেখবেন
- নতুন Bajaj Pulsar 125: দাম, ফিচার ও পারফরম্যান্স
