| ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

৬ মাসে ভরিতে সোনার দাম কমেছে ৬৭ হাজার টাকা

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ০৩ ০৯:০০:৫৮
৬ মাসে ভরিতে সোনার দাম কমেছে ৬৭ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক: বছরের শুরুতে আন্তর্জাতিক বাজারে লাগামহীনভাবে বাড়তে থাকা সোনার দাম গত ছয় মাসে বড় ধরনের পতনের মুখে পড়েছে। জানুয়ারিতে প্রতি ট্রয় আউন্স সোনার দাম ৫ হাজার ৫০০ ডলারের বেশি থাকলেও জুলাইয়ের শেষদিকে তা নেমে এসেছে ৪ হাজার ৪৪ ডলারে। ফলে মাত্র ছয় মাসে প্রতি ট্রয় আউন্সে সোনার দাম কমেছে প্রায় ১ হাজার ৪০০ ডলার, যা ২০ শতাংশেরও বেশি।

বিশ্ববাজারের এই বড় পরিবর্তনের ফলে প্রতি ভরি সোনার দামও উল্লেখযোগ্যভাবে কমেছে। বছরের শুরুতে আন্তর্জাতিক বাজারে প্রতি ভরি সোনার দাম ছিল প্রায় ২ লাখ ৫৩ হাজার টাকা। জুলাইয়ের শেষে তা নেমে এসেছে প্রায় ১ লাখ ৮৬ হাজার টাকায়। অর্থাৎ ছয় মাসে প্রতি ভরিতে দাম কমেছে প্রায় ৬৭ হাজার টাকা।

আন্তর্জাতিক বাজারে সোনা ও রুপার লেনদেন ট্রয় আউন্সে হয়। এক ট্রয় আউন্সের ওজন প্রায় ৩১ দশমিক ১০ গ্রাম, যা প্রায় ২ দশমিক ৬৭ ভরির সমান।

বাজার বিশ্লেষকদের মতে, শক্তিশালী মার্কিন ডলার, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির পরিবর্তন এবং বিনিয়োগকারীদের কৌশল বদলের কারণে সোনার দাম কমেছে। এআইস্টকওয়্যার ডটকমের প্রতিষ্ঠাতা ডেভিড হ্যানের মতে, মার্চে তুরস্ক ৬০ টন সোনা বিক্রি করায় বাজারে কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনা কেনা কমে গেছে বলে ধারণা তৈরি হয়েছিল। তবে সাম্প্রতিক তথ্য বলছে, বিশ্বের বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংক আবারও প্রতি মাসে প্রায় ৫০ টন সোনা কিনছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতি সত্ত্বেও এবার সোনার দাম বাড়েনি। কারণ, জানুয়ারিতেই অনেক বিনিয়োগকারী সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় সোনা কিনে রেখেছিলেন। পরবর্তীতে তেলের দাম বৃদ্ধি ও মূল্যস্ফীতির চাপে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার উচ্চ পর্যায়ে ধরে রাখায় অনেক বিনিয়োগকারী সোনা থেকে অর্থ সরিয়ে ট্রেজারি বিলসহ সুদভিত্তিক বিনিয়োগে ঝুঁকেছেন।

তবে দীর্ঘমেয়াদে সোনার বাজার নিয়ে আশাবাদী রয়েছেন অনেক বিশেষজ্ঞ। ডেভিড হ্যান বলেন, ২০১১ সালে রেকর্ড উচ্চতায় ওঠার পর সোনার দাম চার বছরে ৪০ শতাংশের বেশি কমেছিল। কিন্তু পরে সেই বাজার ঘুরে দাঁড়িয়ে আগের তুলনায় দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছিল।

তার মতে, জানুয়ারির সর্বোচ্চ দামের তুলনায় বর্তমানে প্রায় ২২ শতাংশ কম দামে সোনা কেনার সুযোগ রয়েছে। তবে দ্রুত লাভের আশা না করে দীর্ঘমেয়াদি বিনিয়োগের মানসিকতা নিয়ে এগোনোর পরামর্শ দিয়েছেন তিনি।

একই মত দিয়েছেন আইআরএ ফিন্যান্সিয়ালের প্রতিষ্ঠাতা অ্যাডাম বার্গম্যানও। তার মতে, সোনাকে স্বল্পমেয়াদি নয়, বরং ১০ থেকে ২০ বছরের দীর্ঘমেয়াদি সম্পদ হিসেবে বিবেচনা করাই বেশি যৌক্তিক।

রাকিব/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের তারিখ ও প্রতিপক্ষ জানা গেছে। ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...