| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

মঙ্গলবার থেকে টানা ৪ দিনের ছুটি পাবেন না যারা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ০২ ১৩:০৪:০২
মঙ্গলবার থেকে টানা ৪ দিনের ছুটি পাবেন না যারা

নিজস্ব প্রতিবেদক: আগামী ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে ঘোষিত সাধারণ ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে অনেক সরকারি কর্মকর্তা-কর্মচারী টানা চার দিনের ছুটি উপভোগের সুযোগ পেলেও জরুরি ও জনসেবামূলক খাতে কর্মরতদের জন্য সেই সুযোগ থাকছে না।

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ৫ আগস্ট (বুধবার) সাধারণ ছুটির পর ৬ আগস্ট (বৃহস্পতিবার) নৈমিত্তিক ছুটি এবং ৭ ও ৮ আগস্ট (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের অবকাশ কাটানোর সুযোগ তৈরি হয়েছে। তবে জনস্বার্থে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে কয়েকটি গুরুত্বপূর্ণ খাতের কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত দায়িত্ব পালন করতে হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, হাসপাতাল ও জরুরি স্বাস্থ্যসেবা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, পানি সরবরাহ, সমুদ্র ও স্থলবন্দর, বিমানবন্দর, রেলওয়ে, গণপরিবহন, কারাগার এবং দুর্যোগ ব্যবস্থাপনার মতো জরুরি সেবায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের ছুটির পরিবর্তে নির্ধারিত ডিউটিতে থাকতে হবে।

এ ছাড়া যেসব সরকারি দপ্তরে জনসেবা অব্যাহত রাখা বাধ্যতামূলক, সেখানে একসঙ্গে সব কর্মকর্তা-কর্মচারীকে ছুটি দেওয়া হবে না। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ডিউটি রোস্টার অনুযায়ী প্রয়োজনীয় জনবল কর্মস্থলে উপস্থিত থেকে দায়িত্ব পালন করবেন।

এদিকে চলতি মাসের ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ঘোষিত সাধারণ ছুটির ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। অর্থাৎ জরুরি ও অত্যাবশ্যকীয় সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরা সেদিনও দীর্ঘ ছুটির সুবিধা পাবেন না, বরং জনসেবা সচল রাখতে নিয়মিত দায়িত্ব পালন করবেন।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...