দুই উপায়ে ঘরে বসেই এসএসসি পরীক্ষার ফলাফল দেখুন একক্লিকে
নিজস্ব প্রতিবেদক: আগামী ১০ আগস্ট ২০২৬ তারিখে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে যাচ্ছে। নিচে ঘরে বসে দ্রুত ফলাফল ও পূর্ণাঙ্গ মার্কশিট দেখার নিয়মগুলো বিস্তারিত তুলে ধরা হলো:
১. ওয়েবসাইটের মাধ্যমে (মার্কশিটসহ)
শিক্ষা বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:
* প্রথমে শিক্ষা বোর্ডের মূল ফলাফল দেখার সাইট educationboardresults.gov.bd অথবা eboardresults.com ভিজিট করুন।
* Examination অপশন থেকে SSC/Dakhil/Equivalent সিলেক্ট করুন।
* Year অপশন থেকে 2026 নির্বাচন করুন।
* আপনার সংশ্লিষ্ট Board (যেমন: Dhaka, Cumilla ইত্যাদি) নির্বাচন করুন।
* এরপর নির্ধারিত ঘরে আপনার Roll Number এবং Registration Number সঠিকভাবে লিখুন।
* স্ক্রিনে থাকা একটি ছোট সিকিউরিটি ক্যাপচা কোড বা গণিত (যেমন: ৪ + ৩ = ৭) সমাধান করে Submit বাটনে ক্লিক করলেই মার্কশিটসহ সম্পূর্ণ ফলাফল চলে আসবে।
২. মোবাইলে এসএমএস (SMS) এর মাধ্যমে
কোনো ইন্টারনেট সংযোগ ছাড়াই যেকোনো মোবাইল অপারেটরের মেসেজ অপশন থেকে খুব দ্রুত ফলাফল জানা সম্ভব। এর জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন:
SSC <স্পেস> বোর্ডের নামের প্রথম ৩ অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> 2026 এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে।
উদাহরণ: আপনি যদি ঢাকা বোর্ডের শিক্ষার্থী হন এবং রোল ১২৩৪৫৬ হয়, তবে লিখবেন: SSC DHA 123456 2026 এবং পাঠাবেন 16222 নম্বরে। ফিরতি মেসেজে আপনাকে ফলাফল জানিয়ে দেওয়া হবে।
বিভিন্ন শিক্ষা বোর্ডের এসএমএস কোডসমূহ:
* ঢাকা (DHA), কুমিল্লা (COM), চট্টগ্রাম (CHI), রাজশাহী (RAJ), যশোর (JES), বরিশাল (BAR), সিলেট (SYL), দিনাজপুর (DIN), ময়মনসিংহ (MYM)।
* মাদ্রাসা বোর্ড (দাখিল) এর জন্য MAD এবং কারিগরি শিক্ষা বোর্ডের জন্য TEC লিখতে হবে।
একক্লিকে ফলাফল পেতে এখানে ক্লিক করুন-
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯ম পে-স্কেলের খসড়া: গ্রেড-১ এ ১ লাখ ৩০ হাজার, গ্রেড-২০ এ ২০ হাজার
- আজকের সকল দেশের টাকার রেট: ১৫ আগস্ট ২০২৬
- ৮০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল, জানুন ফলাফল
- ৩০ থেকে ৩৫ হাজার টাকায় সেরা ৫ স্মার্টফোন
- শনিবার টানা ৮ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- চলতি মাসেই বাজারে আসছে Yamaha R2, শুরু প্রি-বুকিং
- নবম পে-স্কেলে কার বেতন কত, জানা গেল নতুন প্রস্তাব
- বাংলাদেশে ইনফিনিক্স HOT 70 Pro 5G, দাম কত ফিচার কি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ২০০MP ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন
- আজকের স্বর্ণের বাজারদর: ১৫ আগস্ট ২০২৬
- জানুয়ারির শুরুতেই ২০২৭ সালের এসএসসি পরীক্ষা
- দুই ধাপে বাস্তবায়ন হচ্ছে নবম পে স্কেল, খসড়া যাচ্ছে মন্ত্রিসভায়
- Xiaomi 18 Pro-তে থাকবে না গ্লাস ব্যাক, আসছে ৫ রঙে
- দুই ধাপে বাস্তবায়ন হচ্ছে নবম পে-স্কেল
