| ঢাকা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

আরও ৪১ দেশের বিশ্বকাপ প্রত্যাখ্যান; বাড়ছে আরো সংকট

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ৩১ ১৪:৫০:৩১
আরও ৪১ দেশের বিশ্বকাপ প্রত্যাখ্যান; বাড়ছে আরো সংকট

নিজস্ব প্রতিবেদক: ফিফার নতুন বাণিজ্যিক পরিকল্পনাকে ঘিরে বিশ্ব ফুটবলে উত্তেজনা আরও বেড়েছে। বিশ্বকাপসহ প্রধান আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোর বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য নতুন প্রতিষ্ঠান গঠনের প্রস্তাবের বিরুদ্ধে এবার কনকাকাফভুক্ত ৪১টি দেশও অবস্থান নিয়েছে। এর আগে একই ইস্যুতে বিশ্বকাপ বয়কটের ঘোষণা দিয়েছিল উয়েফার ৫৫টি সদস্যদেশ।

বৃহস্পতিবার (৩০ জুলাই) অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে কনকাকাফের সদস্য দেশগুলো ফিফার প্রস্তাব নিয়ে তাদের আপত্তির কথা জানায়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি ও দ্য অ্যাথলেটিকের তথ্য অনুযায়ী, যদিও কনকাকাফ বিশ্বকাপ বয়কটের ঘোষণা দেয়নি, তবে সংস্থার ৪১টি সদস্যদেশ বিতর্কিত এই পরিকল্পা আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছে।

এক বিবৃতিতে কনকাকাফ জানায়, প্রস্তাবটি অনুমোদনের ক্ষেত্রে স্বচ্ছতা ও যথাযথ প্রক্রিয়ার ঘাটতি রয়েছে। এছাড়া অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার চাপ এবং ফিফার সংশ্লিষ্ট সংস্থাগুলোর পূর্ণাঙ্গ পর্যালোচনা ও অনুমোদনের অভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে সদস্যদেশগুলো।

সংস্থাটি আরও প্রশ্ন তুলেছে, ইতিহাসের সবচেয়ে লাভজনক বিশ্বকাপ আয়োজনের পরও কেন ‘ফিফা ফরোয়ার্ড’ কর্মসূচির অর্থায়নের জন্য বেসরকারি বিনিয়োগের প্রয়োজন হচ্ছে। তাদের মতে, এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রক্রিয়ার মাধ্যমে হওয়া উচিত।

ফিফা সম্প্রতি ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই)’ নামে প্রায় ২ হাজার কোটি ডলারের একটি নতুন প্রতিষ্ঠান গঠনের পরিকল্পনা প্রকাশ করেছে। প্রস্তাব অনুযায়ী, প্রতিষ্ঠানটির ২০ শতাংশ শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করা হবে। সম্ভাব্য প্রধান বিনিয়োগকারী হিসেবে আলোচনায় রয়েছে মার্কিন বিনিয়োগ প্রতিষ্ঠান থ্রাইভ ইটার্নাল, যার নেতৃত্বে আছেন জশুয়া কুশনার।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সদস্যদেশগুলোকে পাঠানো এক চিঠিতে জানিয়েছেন, প্রস্তাবটি অনুমোদিত হলে ২০২৭-৩১ মেয়াদে ‘ফিফা ফরোয়ার্ড’ কর্মসূচির অনুদান ৮০ লাখ ডলার থেকে বাড়িয়ে ২ কোটি ডলার করা হবে। পাশাপাশি সমর্থনকারী সদস্যদের এককালীন আরও ২ কোটি ডলার দেওয়া হবে। তবে পরিকল্পনাটি অনুমোদন না পেলে অনুদান কমে ১ কোটি ডলারে নেমে আসবে।

আগামী ১৯ সেপ্টেম্বর ফিফার ২১১টি সদস্যদেশের ভোটে এই প্রস্তাবের ভবিষ্যৎ নির্ধারণ হবে। প্রস্তাবটি পাস করাতে সাধারণ সংখ্যাগরিষ্ঠ ভোটের পাশাপাশি ফিফা কাউন্সিলের অনুমোদনও প্রয়োজন হবে। এরই মধ্যে উয়েফার ৫৫টি দেশ বয়কটের ঘোষণা এবং কনকাকাফের ৪১টি দেশের প্রস্তাব প্রত্যাখ্যান বিশ্ব ফুটবলের এই বিতর্ককে আরও তীব্র করে তুলেছে।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে হারের পর নতুন অধ্যায়ের পথে হাঁটছে আর্জেন্টিনা। সেপ্টেম্বরের শেষ ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...