মরিচের কেজি ৪০০, পেঁয়াজ-ডিম-সবজির দাম কত
নিজস্ব প্রতিবেদক: টানা বৃষ্টি ও দেশের কয়েকটি অঞ্চলে বন্যার প্রভাবে অস্থির হয়ে উঠেছে রাজধানীর নিত্যপণ্যের বাজার। সবচেয়ে বেশি ভোগান্তিতে ফেলেছে কাঁচামরিচের দাম, যা এখন প্রতি কেজি ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। এর পাশাপাশি বেড়েছে পেঁয়াজ ও ডিমের দাম। অন্যদিকে, বেশিরভাগ সবজির দামও এখনও উচ্চ পর্যায়েই রয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর শান্তিনগর ও সেগুনবাগিচা বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমানে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৪০০ টাকায়। খুচরা হিসাবে ১০০ গ্রাম ৪০ টাকা এবং ২৫০ গ্রাম ১০০ টাকায় বিক্রি করা হচ্ছে। তবে আধা কেজি বা এক কেজি কিনলে কিছুটা কম দামে পাওয়া যাচ্ছে।
সেগুনবাগিচা বাজারের ব্যবসায়ীরা জানান, মাত্র এক সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচের দাম কেজিতে প্রায় ১০০ টাকা বেড়েছে। গত সপ্তাহে একই মরিচ ২৮০ থেকে ৩০০ টাকায় বিক্রি হলেও তার আগের সপ্তাহে দাম ছিল ১৮০ থেকে ২০০ টাকার মধ্যে।
পেঁয়াজের বাজারেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। দেড় থেকে দুই সপ্তাহ আগেও দেশি পেঁয়াজের কেজি বিক্রি হয়েছিল ৪০ থেকে ৪৫ টাকায়। বর্তমানে মানভেদে একই পেঁয়াজের দাম বেড়ে দাঁড়িয়েছে ৫৫ থেকে ৬৫ টাকায়।
শান্তিনগর বাজারের বিক্রেতারা জানান, পাইকারি বাজারেই পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় খুচরা বাজারেও বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। ভালো মানের পাবনার পেঁয়াজ কেজিপ্রতি ৬৫ টাকায় বিক্রি হচ্ছে।
সবজির বাজারেও ক্রেতাদের স্বস্তি নেই। মাসের শুরু থেকে টানা বৃষ্টি ও বন্যার কারণে সরবরাহ ব্যাহত হওয়ায় অধিকাংশ সবজির দাম ১০০ টাকার আশপাশেই রয়েছে। লম্বা বেগুন বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৫০ টাকা কেজি দরে। গোল বেগুনের দাম উঠেছে ১৮০ টাকা, আর সাদা বেগুন বিক্রি হচ্ছে ১৪০ টাকায়।
তবে কয়েকটি সবজির দামে কিছুটা স্বস্তি ফিরেছে। ধুন্দল ও পটলের কেজি এখন বাজারভেদে ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে, যা কয়েকদিন আগেও ১০০ টাকার ওপরে ছিল।
এ ছাড়া করলা বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৪০ টাকা, বরবটি ১১০ থেকে ১৩০ টাকা, কচুরমুখী ৮০ থেকে ১০০ টাকা এবং চিচিঙ্গা ৯০ থেকে ১০০ টাকা কেজি দরে।
ডিমের বাজারেও ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। গত সপ্তাহে প্রতি ডজন ফার্মের ডিম ১৩৫ থেকে ১৪০ টাকায় বিক্রি হলেও এখন দাম বেড়ে হয়েছে ১৪৫ থেকে ১৫০ টাকা। এক মাস আগে একই ডজন ডিমের দাম ছিল ১২০ থেকে ১৩০ টাকার মধ্যে।
অন্যদিকে, মুরগির বাজারে তেমন পরিবর্তন নেই। বর্তমানে ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১৮০ থেকে ১৯০ টাকা এবং সোনালি মুরগি ৩৩০ থেকে ৩৪০ টাকায় বিক্রি হচ্ছে।
সিদ্দিকা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- নবম পে-স্কেল: নতুন বেতন নির্ধারণ হবে আইবাসে
- পে-স্কেল বাস্তবায়নে ৭ এসআরও, কোন চাকরিজীবী কোথায়
- আজকের স্বর্ণের বাজারদর: ১১ সেপ্টেম্বর ২০২৬
- ১০০% ভাতা দাবিতে জটিলতা, পে-স্কেলের গেজেট প্রকাশে বিলম্ব
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপন কখন, যা জানা গেল
- নতুন পে স্কেলের গেজেট প্রকাশে বিলম্ব, যে কারণে আটকে আছে প্রজ্ঞাপন
- শনিবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ, দেখুন এলাকার তালিকা
- দেশে আজ ১৮, ২১ ও ২২ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম
- যেমন থাকবে সারাদেশের আজকের আবহাওয়া
- আজকের সকল দেশের টাকার রেট: ১১ সেপ্টেম্বর ২০২৬
- নতুন দায়িত্বে দুই মন্ত্রী, কে পেলেন কোন মন্ত্রণালয়
- বাংলাদেশ থেকে চুরি যাওয়া লেমুর এখন ভারতের আম্বানির কাছে
- আজকের সকল দেশের টাকার রেট: ১২ সেপ্টেম্বর ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ১২ সেপ্টেম্বর ২০২৬
- লঘুচাপের প্রভাবে ঢাকাসহ সারাদেশে বৃষ্টির সম্ভাবনা
