মেসির অবসর ঠেকাতে বড় সিদ্ধান্ত!
নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনাকে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ শিরোপা এনে দিতে না পারলেও পুরো টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত পারফরম্যান্সে আবারও নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছেন লিওনেল মেসি। তবে বিশ্বকাপ শেষ হওয়ার পর থেকেই জাতীয় দলে তার ভবিষ্যৎ নিয়ে চলছে নানা আলোচনা। এমন পরিস্থিতিতে আর্জেন্টাইন মহাতারকাকে অবসর না নেওয়ার অনুরোধ জানিয়েছেন বলিভিয়ার কিংবদন্তি ফুটবলার মারকো আন্তোনিও ‘এল দিয়াবলো’ এচেভেরি।
সুপার দেপোর্তিভো রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে ১৯৯৪ বিশ্বকাপে বলিভিয়ার হয়ে খেলা সাবেক এই মিডফিল্ডার বলেন, তিনি আগামী বিশ্বকাপেও মেসিকে মাঠে দেখতে চান। তার আশা, আর্জেন্টাইন অধিনায়ক এখনই জাতীয় দলকে বিদায় বলবেন না।
৩৯ বছর বয়সেও মেসির পারফরম্যান্সে মুগ্ধ এচেভেরি। তার মতে, এবারের বিশ্বকাপে মেসি নিজের আগের সব বিশ্বকাপের চেয়েও বেশি প্রভাব বিস্তার করেছেন। শুধু আর্জেন্টিনা নয়, পুরো টুর্নামেন্টের অন্য সব ফুটবলারের তুলনায়ও তার পারফরম্যান্স ছিল অনন্য।
মেসির অবসর ঠেকাতে অভিনব এক প্রস্তাবও দিয়েছেন এই বলিভিয়ান কিংবদন্তি। তিনি মনে করেন, বিশ্বের বিভিন্ন দেশের ফুটবলপ্রেমীদের স্বাক্ষর সংগ্রহ করে একটি চিঠির মাধ্যমে মেসিকে জাতীয় দল থেকে অবসর না নেওয়ার অনুরোধ জানানো উচিত।
এচেভেরির ভাষায়, মেসিকে ছাড়া বিশ্ব ফুটবলকে কল্পনা করাই কঠিন। তার বিশ্বাস, মেসির মধ্যেও এখনও খেলে যাওয়ার প্রবল ইচ্ছা রয়েছে এবং তিনি এত দ্রুত জাতীয় দলকে বিদায় জানাতে চাইবেন না।
আর্জেন্টিনা দল নিয়েও উচ্চ প্রশংসা করেছেন এচেভেরি। তিনি বলেন, আর্জেন্টাইন ফুটবলারদের জয়ের মানসিকতা জন্মগত। তারা প্রতিটি ম্যাচে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামে এবং নিজেদের সর্বোচ্চটা উজাড় করে দেয়। তাই দলটির লড়াই বা নিবেদন নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই।
এচেভেরির এই মন্তব্য ইতোমধ্যেই বলিভিয়ার বিভিন্ন গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দক্ষিণ আমেরিকার অন্যতম সেরা প্লেমেকার হিসেবে পরিচিত এই কিংবদন্তির বিশ্বাস, লিওনেল মেসির মতো একজন ফুটবলারের উপস্থিতি বিশ্ব ফুটবলের জন্য এখনও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল, জানুন ফলাফল
- দেশের বাজারে আজ ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের দাম
- ২৩ সেপ্টেম্বর থেকে টানা ৪ দিনের ছুটি, পাবেন যারা
- ২৩ সেপ্টেম্বর থেকে টানা ৪ দিনের ছুটি, যারা পাবেন না
- ২৩ সেপ্টেম্বর কি সরকারি ছুটি; জেনে নিন বিস্তারিত
- পে-স্কেলের গেজেট নিয়ে নতুন যে জটিলতা
- টানা ৪ দিন সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস
- ১১–১৫ গ্রেডে বাড়িভাড়া নিয়ে নতুন জটিলতার আশঙ্কা
- অনুসন্ধানে কিছু পেলে আমাকে শুধু ১০% দিয়েন
- বিদ্যুৎ নেই, হাসপাতালে মোবাইলের আলোয় চিকিৎসা
- নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক
- দাম কম, মাইলেজেও সেরা—সাশ্রয়ী ৩ বাইক
- কমলো সৌদি রিয়ালের বিনিময় হার
- কমে গেল মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার
- পশ্চিমবঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ, নোটিশ আরও ১০০টিকে
